০৯:৫৭ এম
ইসরাইল ও লেবানন একটি চুক্তিতে সই করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর স্থানীয় সময় শুক্রবার (৯২৬ জুন) ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তির বিষয়টি এক ঘোষণায় জানিয়েছেন।
চুক্তি স্বাক্ষরের পূর্বে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা এমন একটি যাত্রার প্রথম পদক্ষেপ নিয়েছি যা নিঃসন্দেহে কঠিন হবে, কিন্তু গুরুত্বপূর্ণ, অপরিহার্য এবং প্রয়োজনীয়।’
তিনি এই চুক্তিটিকে ‘সূচনার সূচনা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সামনে অনেক কাজ রয়েছে। আজ হলো প্রথম পদক্ষেপ। প্রথম পদক্ষেপটিই কখনও কখনও সবচেয়ে কঠিন হয়ে থাকে।’
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
যুক্তরাষ্ট্র এই সরাসরি আলোচনায় মধ্যস্থতা করেছিল, যা চলতি বছরের এপ্রিলে শুরু হয়েছিল এবং এক্ষেত্রে তারা আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় চুক্তির অন্যতম স্বাক্ষরকারী। সংঘাতের অন্যতম প্রধান পক্ষ হিজবুল্লাহ এই আলোচনায় অংশ নেয়নি।
এই চুক্তিতে ইসরাইলের দক্ষিণ লেবাননের সেই বিশাল এলাকা থেকে সরে যাওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি যা এলাকা ইসরাইলি বাহিনী এখনও দখল করে রেখেছে এবং তারা এটাও ইঙ্গিত দিচ্ছে, প্রয়োজন মনে করলে তারা দেশটিতে তাদের হামলা অব্যাহত রাখবে।
তবে ইসরাইলের সঙ্গে লেবানন কর্তৃপক্ষের এই চুক্তি হিজবুল্লাহ মানবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতোই এই ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ প্রত্যাখ্যান করবে গোষ্ঠীটি।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন