০৫:০০ পি.এম
চাঁদপুরের আলোচিত ডাকাত সর্দার ও একাধিক হত্যা এবং দস্যুতা মামলার পলাতক আসামি মো. নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, প্রায় এক ডজন মামলার পলাতক আসামি মো. নাহিদ মোহনপুরের একটি বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জাবীর হাসনাইন সানীব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি
পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদের বিরুদ্ধে চাঁদপুর ছাড়াও মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও কুমিল্লার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি এবং মাদকের অন্তত এক ডজন মামলা রয়েছে। সে একজন ডাকাত সর্দার। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
নাহিদের কাছে কোনো অবৈধ অস্ত্র রয়েছে কি না এবং তার সহযোগীরা কোথায় আত্মগোপনে আছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের মেঘনা নদীতে নৌ-দস্যুতা ও হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল নাহিদ।
আরও পড়ুন: ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে ২০ জন আহত, একজনের অবস্থা গুরুতর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন