০৫:১৩ পি.এম
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানালেন, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে পুলিশের আরো কিছু কাজ বাকি আছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৬৪ মামলা
তিনি আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমকে আরো জোরদার করা হবে।
এছাড়া চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে।
তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যকে তালিকাভুক্ত করে কোনো জড়িতকেই ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: রাজৈরে যুবদলের সাবেক সভাপতি গিয়াস মোল্লা কুপিয়ে জখম, উত্তেজনা বিরাজমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন