০৪:০৯ পি.এম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন এই বেতন কাঠামোতে সবচেয়ে বেশি স্বস্তির খবর পেয়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা।
সবচেয়ে আলোচিত বিষয় হলো টিফিন ভাতা। এর আগে যা ছিল মাত্র ২০০ টাকা, তা বাড়িয়ে ১,০০০ টাকা করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। এই পরিবর্তনে দীর্ঘদিনের অসন্তোষ কিছুটা কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন
আরও পড়ুন: ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে তরুণী সুমাইয়া নিহত
বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল
জানা গেছে, ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর এত বড় পরিবর্তন এবারই প্রথম ঘটতে চলেছে। টিফিন ভাতা পাঁচ গুণ বাড়ার খবরে সচিবালয় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
টিফিন ভাতা কতটা বাড়ছে
* আগের ভাতা: ২০০ টাকা (মাসিক)
আরও পড়ুন: জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত, পঞ্চম অধিবেশনের আগেই চালু হবে
* নতুন প্রস্তাব: ১,০০০ টাকা (মাসিক)
* বৃদ্ধি: ৫ গুণ
এই সুবিধা মূলত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী এবং প্রাথমিক শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে।
কেন এই পরিবর্তন
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
বেতন কমিশন সূত্রে জানা যায়, গত এক দশকে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় ২০০ টাকায় টিফিন খরচ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সেজন্য কর্মীদের দৈনন্দিন খরচ কিছুটা হলেও সহায়তা দিতে ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিষয়টি বাজেট পর্যায়ে ইতিবাচক সাড়া পেয়েছে বলেও জানা গেছে।
নতুন পে স্কেলে আরও যা আসছে
নতুন কাঠামো ২০২৬–২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে কার্যকর হতে পারে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে—
* সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ
আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ
* বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব
* শিক্ষা ভাতা ২,০০০ টাকা নির্ধারণের সুপারিশ
* প্রথমবারের মতো স্বাস্থ্যবীমা চালুর পরিকল্পনা
* প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ভাতা
আরও পড়ুন: জামায়াতের সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভের ডাক
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের সঙ্গে মিল রেখে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন