ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘ফ্রান্স আমাদের চেয়ে এগিয়ে নয়’, বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল


‘ফ্রান্স আমাদের চেয়ে এগিয়ে নয়’, বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল

২০১৮ ও ২০২২ এর পর আবারও কি ফাইনাল খেলতে চলেছে ফ্রান্স? এই প্রশ্নটি বর্তমানে খুব জোরেশোরেই উঠে আসছে। চলমান বিশ্বকাপে ফ্রান্স যে রকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, তাতে টুর্নামেন্টের মাঝপথেই তাদের হাতে শিরোপা তুলে দিতে রাজি অনেকেই। কিন্তু নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ফ্রান্সের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্পেনের তারকা লামিন ইয়ামাল। তার মতে, দিদিয়ের দেশামের ফ্রান্স মোটেও স্পেনের চেয়ে ভালো দল নয়। অন্যদিকে, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ট্রফিটি শেষ পর্যন্ত স্পেনই জিতবে।

বার্সেলোনার ১৮ বছর বয়সী এই উইঙ্গার মনে করেন, গ্রুপ পর্বে পারফরম্যান্সের তারতম্য থাকলেও স্পেনের সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। তার বিশ্বাস, দলটি ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরে এসে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিততে সক্ষম হবে।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পাওয়ায় অনেকেই ফ্রান্সকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন। তবে ইয়ামাল এতে মোটেও বিচলিত নন। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ এর ইউরোতে স্পেন ফ্রান্সকে হারিয়েছিল। তাই ফরাসিদের অন্য সবার চেয়ে এগিয়ে রাখার কোনো কারণ তিনি দেখছেন না।

আরও পড়ুন: গোলাম পরওয়ারের আহ্বান: সব রাজনৈতিক দলকে মাঠে নামার অনুরোধ

কোপ–এর তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, "এমন কোনো দল নেই, যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে তারা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। কেউই আমাদের চেয়ে এগিয়ে নয়। কোনো টুর্নামেন্ট শুরু হলে আমি সবসময় ভাবি, আমরাই জিতব। এখন আমার মাথায় একটাই চিন্তা; আমরাই বিশ্বকাপ জিতব।"

মাঠে দুর্দান্ত প্রতিভার পাশাপাশি মানসিক দৃঢ়তারও পরিচয় দিয়েছেন ইয়ামাল। তিনি জানান, অতীতে চোট পেয়ে কিংবা মাকে কাঁদতে দেখে তিনি কেঁদেছেন। কিন্তু তিনি বলেন, বিশ্বকাপ জিতলেও তার চোখে পানি আসবে না।

তিনি বলেন, "আমি খুব সহজে আবেগপ্রবণ হই না, কাঁদিও না। চোট পেলে কিংবা মাকে কাঁদতে দেখলে কেঁদেছি। কিন্তু যদি বিশ্বকাপ জিতি, তবুও কাঁদব না। এটা অসম্ভব।"

বিশ্বকাপ জয়ের স্মৃতি হিসেবে ট্যাটু করাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, "আমি মুসলিম, তাই ট্যাটু করতে পারি না। আর করলেও কারও ছবি ট্যাটু করতাম না।"

আরও পড়ুন: ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে তরুণী সুমাইয়া নিহত

উত্তর আমেরিকায় স্পেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও ইয়ামালের মতে, আসল লড়াই এখনই শুরু। তার বিশ্বাস, নকআউট পর্বে সুন্দর ফুটবলের চেয়ে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলের খেলাও আরও উন্নত হবে।

তিনি বলেন, "অনেকে বলছে আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য হলো শান্ত থাকা এবং আগে ম্যাচ জেতা। এরপর আমাদের পারফরম্যান্স আরও উন্নত হবে। আমরা এখন যে মানের ফুটবল খেলছি, তার চেয়ে অনেক ভালো খেলতে সক্ষম। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। ভালো খেলতে হবে, জিততেও হবে। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। গ্রুপ পর্ব এখন আর কোনো গুরুত্ব বহন করে না।"

এখন স্পেন রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়ার মুখোমুখি হবে। সেই বাধা পেরোতে পারলে সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণ হতে পারে। তখনই হয়তো ইয়ামালের এই আত্মবিশ্বাসী মন্তব্যের প্রকৃত পরীক্ষা হবে।

আরও পড়ুন: জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত, পঞ্চম অধিবেশনের আগেই চালু হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকাকে পেতে নাম-ধর্ম বদল, পরে সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


প্রেমিকাকে পেতে নাম-ধর্ম বদল, পরে সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর অভিযোগ

ধর্ম পরিবর্তনের মাধ্যমে প্রেমিকার মন পাওয়ার চেষ্টা করেছিলেন এক যুবক; তবে, প্রেমিকা থেকে মন উঠে যাওয়ার পর তিনি আবারও পুরনো ধর্মে ফিরলেন। আবার একই সঙ্গে পুলিশে ধরিয়ে দিলেন প্রেমিকা ও তার বাবাকে।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শামলি জেলায় এই ঘটনায় জড়িত আছেন আয়ুষ মালিক নামে এক যুবক, যিনি হিন্দু ধর্মের অনুসারী। উত্তরে প্রদেশ পুলিশ জানিয়েছে যে, তিন বছর আগে আয়ুষ মালিক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে, ধর্মান্তর বিরোধী আইনে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিকার এবং তার বাবার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে পায়ে চোট পাওয়া আয়ুষ চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার পরিচয় হয় চাঁদনি কুরেশি নামে এক ফিজিওথেরাপিস্টের সঙ্গে। তাদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হতে থাকে। এক সময় তারা সম্পর্কেও জড়িয়ে পড়েন।

এরপর থেকে চাঁদনির পরিবার আয়ুষের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে। চাঁদনিকে পেতে আয়ুষ এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণে রাজি হয়ে যান। কিন্তু এই সিদ্ধান্তে তার পরিবারের সমর্থন ছিল না।

২০২৩ সালে চাঁদনির পরিবার আয়ুষকে নিয়ে দিল্লিতে যায়। সেই সময় তিনি ধর্মান্তরিত হন এবং তার নাম পরিবর্তন করে মহম্মদ আলি রাখেন। এর পর থেকে তার জীবনধারা বদলে যায়। ইসলাম ধর্মের আদর্শ অনুযায়ী তিনি দাড়ি বড় করে রাখতে শুরু করেন, সাজপোশাক পরিবর্তন করেন এবং নামাজ পড়া শুরু করেন।

কিন্তু তিন বছর পর সম্প্রতি আয়ুষ ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তার ভাষ্য হলো, "আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম; তবে পরিবারের সকলের যন্ত্রণা দেখে সিদ্ধান্ত নিয়েছি, আবার হিন্দু ধর্মে ফিরব। পরিবারের সঙ্গে থাকব।" তিনি চুলদাড়ি কামিয়ে পুজোয় বসে আবার হিন্দু ধর্ম গ্রহণ করেন।

আয়ুষের বাবা দেবরাজ মালিক জানান, তার ছেলে সনাতন ধর্মে ফিরেছেন। দেবরাজের অভিযোগের ভিত্তিতে চাঁদনি এবং তার বাবাকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে। দেবরাজের অভিযোগ, আয়ুষের ধর্ম পরিবর্তন করে কোটি কোটি টাকার পারিবারিক সম্পত্তি হাতানোর পরিকল্পনা করছিলেন চাঁদনিরা। এজন্য ধর্মান্তর আইনে আপাতত তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে নজরুল ইসলাম খান, অযথা ভিড় না করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


হাসপাতালে নজরুল ইসলাম খান, অযথা ভিড় না করার আহ্বান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে দেখার জন্য ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, নজরুল ইসলাম খান ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকা ফেরেন। তার পরে গতকাল মঙ্গলবার (৩০ জুন) তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করতে হয়। সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং যথাযথ তথ্য নিয়েছেন।

শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে সারাদেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঢাকা থেকে সারাদেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং হবে: শিক্ষামন্ত্রী

দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হতে যাচ্ছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য ঢাকা থেকে সারাদেশের সব কেন্দ্র মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটার সময় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে, সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল গঠন করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে দেশের যে কোনো অঞ্চলের কেন্দ্রের পরীক্ষা মনিটরিং সম্ভব হবে।

তিনি যোগ করেন যে, কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার জন্য বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এর ফলে, পরীক্ষা কেন্দ্রে যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা কমিয়ে আনা সম্ভব হবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষার দিনগুলোতে না হওয়া অন্যান্য দিনে স্কুলে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয়, এ বছর ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি মিলিয়ে ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থী ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। মোট ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং মোট ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

এছাড়া, এবারের এইচএসসি পরীক্ষায় মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রের ভিত্তিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় এক লাখ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় এক লাখ শিক্ষার্থী

আগামীকাল বৃহস্পতিবার থেকে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবছর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯৯ হাজার ছয়শ ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১১৪টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দিতে উপস্থিত হবে।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার নয়শ ৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার দুইশ ৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার পাঁচশ ৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী দেখা যাচ্ছে, চট্টগ্রাম মহানগরে ৩৬ হাজার ছয়শ ৮৩ জন, চট্টগ্রাম জেলায় ৭০ হাজার নয়শ ৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার দুইশ ৫৫ জন, রাঙামাটিতে পাঁচ হাজার চারশ ৩৯ জন, খাগড়াছড়িতে সাত হাজার তিনশ ৫৩ জন এবং বান্দরবানে তিন হাজার ছয়শ ৬৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এদিকে, জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হলো চট্টগ্রাম মহানগরে ২৬টি, চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে আটটি রয়েছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সময়কালীন নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%