০৭:৩৩ এম
যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে অস্থির ও সংঘাতপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে।
লক্ষ্য হলো, নৌবাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা।
তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রযুক্তরাজ্য ও ফ্রান্স এখন আর এ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। টেকসই যুদ্ধবিরতি হলে, এমন একটি মিশনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে দেশ দুটি আগে সম্মতি জানিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালিতে অচলাবস্থা অব্যাহত থাকায় এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে ক্রমেই বাড়তে থাকলেও নৌজোট গঠনের উদ্যোগ খুব একটা এগোচ্ছে না।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগে অচলাবস্থা ইউরোপীয় সরকারগুলোর গভীর সতর্কতারই প্রতিফলন। তাদের আশঙ্কা, এমন একটি অনিশ্চিত ও সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সংঘাতে জড়িয়ে পড়া, যা তারা নিজেরা শুরু করেনি কিংবা সমর্থনও করেনি, শেষ পর্যন্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে এ ধরনের সামরিক উদ্যোগের সুস্পষ্ট সমর্থন না থাকায় ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহ আরও বাড়ছে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই) ও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের জ্যেষ্ঠ গবেষক এইচ এ হেলিয়ার আল জাজিরাকে বলেন, ‘অন্যদের হয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে যুক্তরাজ্য বা ফ্রান্সের খুব একটা আগ্রহ নেই। বিশেষ করে এ ধরনের পদক্ষেপের জন্য যদি আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট দাবি না থাকে।’
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন