০৭:১৫ এম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের শিক্ষা সচিব বিনীত যোশিকে বদলি করা হয়েছে। তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এ প্রশাসনিক পরিবর্তনের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শিক্ষা সচিবের এই বদলির পরেও শিক্ষার্থীদের বিক্ষোভে কোনো ভাটা পড়েনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান আন্দোলন অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করেছে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তীকালে, ২৮ জুন থেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে অনশন শুরু করেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত মেডিকেলে ভর্তি-ইচ্ছুক ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে শিক্ষা সচিব বদলির পর বৃহস্পতিবার রাত থেকে অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন