০৬:১৭ এম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি লাল বস্তু পড়ে থাকার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন, এমন খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে স্থানীয়রা বস্তুটি দেখতে পান। এরপর তারা পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ ও স্থানীয়দের মতে, বস্তুটি বোমা বা ককটেলের মতো দেখতে। এর ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা ফুটপাতে এসে ভিড় করেন। লাল বস্তুটির বাইরের অংশে তার বের করা রয়েছে। এর ওপরের অংশে লেখা রয়েছে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’। বিস্ফোরণ শব্দের নিচে ‘এমকে ডট’ লেখা রয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, কোনাবাড়ীতে বোমাসদৃশ একটি বস্তু দেখা গেছে। তারা এ বিষয়ে বিশেষজ্ঞ নন। তাই বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন