ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাম্পের মন্তব্য, ‘পাইপমিস্ত্রির বিমান রক্ষা গল্পটি শতভাগ সত্য কি না জানি না’


ট্রাম্পের মন্তব্য, ‘পাইপমিস্ত্রির বিমান রক্ষা গল্পটি শতভাগ সত্য কি না জানি না’

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’ বিমানের ককপিটের ঘটনা এবং মাঝ আকাশে রক্তক্ষয়ী বিমান ছিনতাইয়ের চেষ্টা সংক্রান্ত একটি ঘটনায়, এক প্ল্যাম্বার (পাইপমিস্ত্রি) টিভিতে বিমান বিধ্বস্তের একটি শো দেখে শেখা কৌশল ব্যবহার করে কন্ট্রোল টেনে ধরে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট এই অলৌকিক গল্পের ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারেননি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেতের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের সামনে পুরো ঘটনাটি নেতানিয়াহুর ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘ওই ব্যক্তি (প্ল্যাম্বার) বিমানে চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে যান এবং দেখেন ঘটনা কী হচ্ছিল। বোয়িং বিমানটি অবিশ্বাস্য গতিতে নিচের দিকে নেমে আসছিল। জীবনে কখনো বিমান না চালানো এ ব্যক্তি বিমানে উঠে কন্ট্রোল হাতে নেন এবং ওপরের দিকে টান মারেন, আর মাটিতে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে বিমানটিকে সোজা করে ফেলেন।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’

ঘটনাটি নেতানিয়াহুর কাছ থেকে শোনা উল্লেখ করে ট্রাম্প হাসিমুখে যোগ করেন, ‘এটিই হলো সেই গল্প, যা আমি পেয়েছি। গল্পটি শতভাগ সত্য কি না তা আমার জানা নেই, তবে আমি সরাসরি বিবির (নেতানিয়াহু) কাছেই এটি শুনেছি।’

পরবর্তীতে ট্রাম্প আরো জানান, প্ল্যাম্বারের সেই প্রাথমিক ধাক্কা সামলানোর পর বিমানে সাধারণ যাত্রী হিসেবে বসে থাকা অফ-ডিউটি ‘রিলিফ’ পাইলটরা ককপিটের পূর্ণ নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে নিরাপদে সৌদি আরবের মোড়ে জরুরি অবতরণ করান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলগীতে ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলগীতে ফুটবল টুর্নামেন্ট

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আলগী গ্রামে তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের নতুন করে সামাজিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। বিভিন্ন এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা গেলে তরুণদের সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখা যাবে। এতে তারা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধপ্রবণতা থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিশোর গ্যাংয়ের ঝুঁকি সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বনলতা এক্সপ্রেস’-এর পর এবার ঘোষণা ‘মজনু এন্টারপ্রাইজ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


‘বনলতা এক্সপ্রেস’-এর পর এবার ঘোষণা ‘মজনু এন্টারপ্রাইজ’

নতুন নির্মাণে বরাবরই ভিন্নধর্মী গল্পের প্রতি আগ্রহী তানিম নূর। তার কাজ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সবসময়ই থাকে। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়ে তিনি সেই আগ্রহকে আরও উসকে দিয়েছেন।

গোয়েন্দা গল্পে ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এবার তিনি বড় পর্দার জন্য নতুন গোয়েন্দা ঘরানার চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। সিনেমাটির নাম হচ্ছে ‘মজনু এন্টারপ্রাইজ’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিম নূর একটি রহস্যময় ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অন্ধকারে ঘেরা একটি ঘরের দরজা। সেখানে লেখা রয়েছে, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর তানিম নূর। ছবির সঙ্গে ‘কামিং ২০২৭’ লেখা রয়েছে। ছবিটি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

নির্মাতার পোস্টের মাধ্যমে কৌতূহল বাড়লেও সিনেমাটির গল্প বা অভিনয়শিল্পীদের সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে তানিম নূর জানিয়েছেন, আগামী বছর সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

কালের কণ্ঠকে নির্মাতা বলেন, ‘এখন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে সবকিছু। লেখালেখির কাজ চলছে। এরপর বাকি আপডেট জানাতে পারব। তবে আগামী বছর দুই ঈদের বাইরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

নির্মাণের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত আছেন তানিম নূর। ‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভূলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সায়েন্স ফিকশন হরর সিনেমা আসছে, যেখানে তিনি প্রযোজক হিসেবে রয়েছেন।

সর্বশেষ ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এর আগে ‘উৎসব’ নির্মাণ করেও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিথুয়ানিয়ায় সন্দেহভাজন ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


লিথুয়ানিয়ায় সন্দেহভাজন ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা সন্দেহভাজন একটি ড্রোনের কারণে দেশটির ভিলনিয়াস বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে, ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের যুদ্ধবিমান আকাশে উড়তে শুরু করেছে।

শনিবার, লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ জানায়, বেলারুশ থেকে আসা একটি সন্দেহভাজন ড্রোন লিথুয়ানিয়ার দিকে উড়ে আসার খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হয়।

এদিকে, ভিলনিয়াস অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ড্রোনটির উৎস ও গতিপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১৫ বছরের কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১৫ বছরের কিশোর

জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ (১৫) নামের এক কিশোর।

শনিবার (৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার নন্দী-ইটাইল চৌরাপাড়া শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত বাপ্পির ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনের ছাদে ওই যুবক এবং মাহিদ অবস্থান করছিলেন। ভোরের দিকে নন্দী-ইটাইল এলাকায় অসাবধানতাবশত তারা ছাদ থেকে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে। মাহিদ আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, "এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%