ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার


গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশগ্রহণ, উসকানি প্রদান এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

রোববার (১ নভেম্বর) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশ ১৩ জন এবং শিল্প পুলিশ ৮ জনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে শিল্পপুলিশ দুটি মামলা দায়ের করেছে, মহানগর পুলিশও মামলার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ শনিবার উন্মুক্ত

গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে রয়েছেন: গাজীপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইউসুফ সিকদার, গাজীপুর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগের সহসভাপতি আরিফুল হোসেন, নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মিজান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সৈকত শেখ এবং মিজানুর রহমান।

পুলিশের সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এই আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত কালিয়াকৈর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। তিনি অভিযোগ করেন, আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ জামায়াত ও এনসিপি দিচ্ছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ডিসেম্বর মাসকে লক্ষ্য করে এ ধরনের আরও আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শুধুমাত্র শ্রমিকদের আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে নয়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মনজুরুল হাসান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭০ জন, পূর্ববর্তী মামলায় ৫৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৩ জন, পরোয়ানা মূলে ৮৮ জন এবং সাজা পরোয়ানা মূলে ২০ জন রয়েছেন।


 

এ ছাড়া মাদক মামলায় ৭১ জনকে গ্রেফতার করা হয়, যারা সবাই মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ১৮টি মাদক মামলা দায়ের করা হয়। 

অভিযানে ২৪ হাজার ৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৩, কক্সবাজারে ১, কুমিল্লায় ২, ব্রাহ্মণবাড়িয়ায় ১ এবং ফেনীতে ৯ জন রয়েছেন। 

অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ৩৪১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৪৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

জেলাভিত্তিক আটকদের মধ্যে চট্টগ্রাম ৭৮, কক্সবাজার ২৩, কুমিল্লা ১৯৩, ব্রাহ্মণবাড়িয়া ১৭, চাঁদপুর ৭৭, নোয়াখালী ১২, ফেনী ১১, লক্ষ্মীপুর ৪৬, রাঙ্গামাটি ১৮, খাগড়াছড়ি ৬ এবং বান্দরবান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালে ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী তুর্কিস্তান ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ এম


২০২৭ সালে ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী তুর্কিস্তান ঘোষণা

ইসলামী বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইসেস্কো)-এর সিদ্ধান্ত অনুযায়ী, কাজাখস্তানের তুর্কিস্তান শহরকে ২০২৭ সালের জন্য ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছে। এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। এই উদ্যোগের মাধ্যমে আধ্যাত্মিক ঐক্য সংরক্ষণ এবং তুর্কি সভ্যতার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজাখস্তান আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছে।

এই আয়োজনের মধ্যে একটি আন্তর্জাতিক ফোরাম অন্তর্ভুক্ত থাকবে, যা সাহিত্য ও ভাষাতত্ত্ব বিষয়ক। এই ফোরামের নামকরণ করা হবে বিশিষ্ট সুফি সাধক ও ইসলামী চিন্তাবিদ খাজা আহমদ ইয়াসাভির নামে। তাছাড়া, তুর্কি ও ইসলামী বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘর পেশাজীবীদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এর আগে, প্রেসিডেন্ট তোকায়েভ তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থা (ওটিএস)-এর ১৩তম শীর্ষ সম্মেলনে সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেছিলেন।

সূত্র : কাজইনফর্ম নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছর শেষ, তবে খরার অবসান হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ এম


বছর শেষ, তবে খরার অবসান হচ্ছে না

চলতি বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে কেবল ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রইদ’। বাকিরা দর্শক ও সমালোচক—দুই পক্ষকেই হতাশ করেছে। ইন্ডাস্ট্রির কর্তাব্যক্তিদের মন্তব্যও এটাই। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ভালো সিনেমার অভাবে একের পর এক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয়, এ বছর সব হল মালিকই লোকসানে। গল্প আর নির্মাণ ভালো না হলে কোনো ছবি ব্যবসা করবে কিভাবে?’ শাকিব খানের ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চ্যাটার্জির ঢাকাই অভিষেকও দর্শক আকৃষ্ট করতে পারেনি বলে জানান উজ্জ্বল।

১৮ বছরের সিংহাসনেও কাঁপন

১৮ বছর ধরে ঢালিউডের এক নম্বর নায়কের আসনে রয়েছেন শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’-এর সাফল্য তার অবস্থানকে আরো একচেটিয়া করেছে। এর সঙ্গে বেড়েছে প্রত্যাশার চাপ। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শুরুতে সিঙ্গল স্ক্রিনসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে, কিছু শো হাউসফুলও ছিল। তবে সেই সাফল্য দীর্ঘ সময় ধরে বজায় রাখা সম্ভব হয়নি। নতুন লুক এবং টিজারের হাত ধরে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘রকস্টার’ নিয়েও প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু ছবিটি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। পরপর দুই ছবির ব্যর্থতায় প্রযোজকরা এখন ‘শাকিব খান মানেই ব্যবসায়িক সফলতা’—এমন ধারণায় ভরসা রাখতে দ্বিধাগ্রস্ত।

আলোচনার চূড়ায়, সাফল্যের নাগাল ছাড়া

ঈদুল ফিতরে মুক্তি পায় আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ও রায়হান রাফির ‘প্রেসার কুকার’। বিভিন্ন কারণে ছবিগুলো মুক্তির আগেই আলোচনায় ছিল। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নির্মিত হওয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রতি দর্শকের মনোযোগ ছিল আলাদা। শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ছবিটিই এ বছরের সঠিক ব্যবসা করা ছবি, বলছে বক্স অফিস রিপোর্ট। ঈদুল আজহায় মুক্তি পায় আটটি ছবি—‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। দেশে সিনেমা হলের সংখ্যা এখন মাত্র দেড় শ। তাই এই ভিড়ে একমাত্র ‘রইদ’ ছাড়া কোনো ছবিই ভালো ব্যবসা করতে পারেনি।

কলকাতার নায়িকারা : আসা ঘটা করে, ফেরা নিঃশব্দে

২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে সাফল্যের স্বাদ পান কলকাতার ইধিকা পাল। পরে ‘রাজকুমার’ ও ‘বরবাদ’-এও সফল হন তিনি। ঢালিউডে কলকাতার নায়িকা নতুন কিছু নয়। কিন্তু ইধিকার সাফল্যের পর তাঁদের আগমনের হার হঠাৎ বেড়ে যায়। ‘প্রিন্স’-এ ছিলেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। মুক্তির আগে কৌতূহল থাকলেও তাসনিয়া ফারিণের পাশে তাঁর চরিত্রটি ম্লান হয়ে পড়ে। সমালোচকদের মতে, চিত্রনাট্য ও অভিনয়ের সীমাবদ্ধতায় দর্শক মনে উল্লেখযোগ্য ছাপ রাখতে পারেননি তিনি। কলকাতার পরিচিত মুখ সুস্মিতা চ্যাটার্জির অভিষেক ঘটে ‘রাক্ষস’ দিয়ে। আগাম আলোচনা থাকলেও ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক আকৃষ্ট করতে পারেনি। সুস্মিতার উপস্থিতিও প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি।

বছর শেষের পর্দায় অনিশ্চয়তার ছায়া

রায়হান রাফির ‘আন্ধার’ অক্টোবরে মুক্তির কথা থাকলেও এখন তা পিছিয়ে আগামী বছরের ২৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকা শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং এখনো শেষ করতে পারেননি পরিচালক সাকিব ফাহাদ। রাফির আরেক ছবি ‘সুড়ঙ্গ ২’-এর শুটিংও শুরু হয়নি। ফলে বছরের শেষ দিকে এসব ছবি আদৌ মুক্তি পাবে কি না, তা অনিশ্চিত। প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘নিয়মিত ছবি মুক্তি না পাওয়ায় ব্যবসা শুধু ঈদকেন্দ্রিক হয়ে গেছে। তাই বছরের বাকি সময় হলগুলো ফাঁকা পড়ে থাকে। সারা বছর দর্শকের জন্য সিনেমা না থাকলে হলে নিয়মিত যাওয়ার অভ্যাসও গড়ে ওঠে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিনা খান ও রকি জয়সওয়ালের বিয়ে ১৫ মিনিটে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ এম


হিনা খান ও রকি জয়সওয়ালের বিয়ে ১৫ মিনিটে সম্পন্ন

ভারতীয় অভিনেত্রী হিনা খান এবং রকি জয়সওয়ালের বিয়ে সম্পন্ন হয়েছিল মাত্র ১৫ মিনিটের মধ্যে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর, জীবনের অনিশ্চয়তা হিনার সিদ্ধান্তকে পরিবর্তন করে। অসুস্থতার মধ্যেই তিনি দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার অনুষ্ঠান ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে অতিথি হয়ে হিনা নিজের বিয়ের গল্প শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিয়ের সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ আকস্মিক। তাঁদের মধ্যে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। হিনা জানান, রকির সঙ্গে তাঁর সম্পর্ক ১০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। বর্তমানে তা ১৩-১৪ বছরে পৌঁছেছে। তবে বিয়ের বিষয়টি কখনো তাঁদের মাথায় আসেনি।

কিন্তু তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অনিশ্চয়তা তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। অভিনেত্রী জানান, সেই সময় রকিকে তিনি দুটি বিকল্প দিয়েছিলেন। এক, রকি নতুন করে জীবন শুরু করে অন্য কাউকে বিয়ে করবে, অথবা দুই, তাঁকেই বিয়ে করবে। কারণ, পরদিন কী ঘটবে, তা তিনি জানতেন না। হিনার প্রস্তাবে রকি সম্মতি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%