০৪:৩৯ এম
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম খারাপ পারফরম্যান্স উপহার দিয়েছে। এই ম্যাচে লিওনেল স্কালোনির দল নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট নেওয়ায় ব্যর্থ হয়েছে। এইভাবে তাঁরা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে।
১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর, এটি প্রথমবার কোন ফাইনালিস্ট দল পুরো একটি ম্যাচে একটিও শট নেয়নি। লিওনেল মেসি থাকলেও আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ।
ম্যাচের পুরো সময়ে বলের দখল ও ছন্দ ছিল স্পেনের নিয়ন্ত্রণে। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে চাপে রাখলেও ইউরোপের দলটিও নিজেদের গোলপোস্টে কোন হুমকি তৈরি হতে দেয়নি। ফলস্বরূপ, স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে কার্যত কোনো সেভও করতে হয়নি।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
প্রথমার্ধেই আর্জেন্টিনার দুর্দশার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বিরতিতে যাওয়ার সময় তারা একটি শটও নিতে পারেনি। একইসাথে ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে সবচেয়ে কম শটের রেকর্ডও গড়েছে ওই ম্যাচ। প্রথম ৪৫ মিনিটে দু'দলের মিলিয়ে শটের সংখ্যা ছিল মাত্র তিনটি, যেগুলোই নিয়েছিল স্পেন।
এর আগে আর্জেন্টিনার দখলে ছিল বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম শট নেওয়ার নেতিবাচক রেকর্ড। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে দিয়েগো মারাদোনার দল পুরো ম্যাচে মাত্র একটি শট নিতে পেরেছিল। রোমের সেই ম্যাচে মারাদোনার একমাত্র প্রচেষ্টা ছিল একটি ফ্রি-কিক, যা ক্রসবারের ওপরে চলে যায়। পরে পশ্চিম জার্মানি আন্দ্রেয়াস ব্রেহমের পেনাল্টিতে ১-০ গোলে জয়ী হয়।
তবে ৩৬ বছর পর আর্জেন্টিনা সেই হতাশার রেকর্ডটিকে ছাড়িয়ে গেছে। স্পেনের বিপক্ষে আক্রমণে সম্পূর্ণ ব্যর্থতার পরিণতি ফুটবল বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে নতুন একটি নেতিবাচক নজির হিসেবে যুক্ত হলো।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন