০৫:৪৭ পি.এম
চলতি মাসের নভেম্বরের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে ৫২১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩৩০ মিলিয়ন ডলার। এ পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি ঘটেছে ৫৮ দশমিক ১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বুধবার (৪ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছে। তথ্য থেকে জানা যায়, ৩ নভেম্বর একদিনেই দেশে ১৬১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, গত অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে। আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
আরও পড়ুন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার
এছাড়া, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ১১ হাজার ৯৮৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১০ হাজার ৪৭৮ মিলিয়ন ডলার। ফলে, অর্থবছরের প্রথম চার মাসের বেশি সময়ে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি ১৪ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন