০৪:২৫ পি.এম
ঝালকাঠি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে, যা জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৮টায় অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব মেরিন সুলতানা।
প্যারেড পরিদর্শনের পর পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি এ সময় জেলা পুলিশের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান করা, নিয়ম অনুযায়ী স্যালুট প্রদান করার এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্যারেড শেষে, পুলিশ সুপার ঝালকাঠি জেলা পুলিশের সরকারি গাড়ি, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, সরকারি হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর ও পুলিশ ক্যান্টিন পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন