০৮:৪৪ পি.এম
উখিয়ার একটি হাসপাতাল থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আবদুল্লাহ নামের এক চিকিৎসক নিখোঁজ হয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজাপালং ইউনিয়নের শৈলের ডেবা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনার পর তাঁর স্ত্রী আবছা নাইয়া সমিন হীরা উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ মোহাম্মদ আবদুল্লাহর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ হেলাল এবং মায়ের নাম মৃত মোস্তফা বেগম। পেশায় তিনি একজন চিকিৎসক এবং বিবাহিত।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে শৈলের ডেবা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। পরিবার জানিয়েছে, তাঁর ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাঁর সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল এসআরবি
উখিয়া থানায় করা জিডির ট্র্যাকিং নম্বর I4GBDK, জিডি নম্বর ১০৫, তারিখ ৩ অক্টোবর ২০২৬। নিখোঁজ মোহাম্মদ আবদুল্লাহর উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং ফর্সা এবং চুল ছোট। তাঁর সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে স্ত্রী আবছা নাইয়া সমিন হীরার মোবাইল নম্বর ০১৮৫৫৪২৪৩৬৫ অথবা উখিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন