১১:৩০ পি.এম
জামালপুরের সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে। নৌকায় করে চোরাচালানের সময় এই কাপড়গুলো আটক করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা এসব থান কাপড়ের চালানটি জব্দ করেন।
সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছিল। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ৪ হাজার ২৭২ মিটার থান কাপড় ও একটি নৌকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা।
আরও পড়ুন: টাঙ্গাইল শহরে চার দোকানে ডাকাতি, আহত ২ পাহারাদার
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, "আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন