ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
দাবি পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার দিকে খুব কাছাকাছি


যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার দিকে খুব কাছাকাছি

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে পাকিস্তান দাবি করেছে। একই সময়ে মধ্যস্থতাকারী কাতার জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে। তবে কূটনৈতিক তৎপরতা বাড়ার মধ্যেও উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন হামলার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পরিস্থিতি আবারও শান্তি বা চুক্তির দিকে এগোচ্ছে। তাঁর ভাষায়, গত দুই-তিন দিনের সংকেত বলছে, তারা কোনো ধরনের সমঝোতার খুব কাছাকাছি রয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত

একই সময়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের আলোচনা এখন উন্নত পর্যায়ে রয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সমঝোতার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার তেলের দাম কিছুটা কমেছে। যদিও যুদ্ধ শুরুর আগের তুলনায় দাম এখনো অনেক বেশি।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন জাহাজ চলাচলের পথ নির্ধারণে ওমানের সঙ্গে তারা চূড়ান্ত চুক্তির কাছাকাছি রয়েছে। তবে তেহরানের দাবি, শুধু এই চুক্তি হলেই প্রণালি পুরোপুরি উন্মুক্ত হবে না। যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক হুমকি বন্ধ এবং ক্ষতিপূরণসহ বেশ কিছু শর্ত মানতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদানপ্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নতুন করে ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন। এতে সমঝোতার পথ আবারও কঠিন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, গত ৫০ বছরে ইরানের কর্মকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির জন্য তেহরানকে অর্থ দিতে হবে।

এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। মঙ্গলবার ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান সমর্থিত হুতিদের সন্দেহভাজন হামলায় একটি ছোট কার্গো জাহাজের চার ক্রু নিহত হয়েছেন বলে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। মিসরীয় মালিকানাধীন ‘তিহামাহ’ জাহাজে হামলার দায় অবশ্য হুতিরা স্বীকার করেনি।

অন্যদিকে পাকিস্তানের উপকূলের কাছে ওমান উপসাগরে একটি কনটেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের বন্দরগামী জাহাজ চলাচলে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার সময় সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে জাহাজটিতে হামলা চালানো হয়।

এ অবস্থায় যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপও বৃদ্ধি পাচ্ছে। মার্কিন জনমত জরিপে যুদ্ধটি ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে। এর সাথে উচ্চ জ্বালানি মূল্য এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য ক্ষতির আশঙ্কা ওয়াশিংটনের ওপর দ্রুত সমাধানে পৌঁছানোর চাপ আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির মধ্যরাতের শোডাউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমডিএর ইডি হিসেবে নিয়োগ পেলেন জাহাঙ্গীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ এম


বিএমডিএর ইডি হিসেবে নিয়োগ পেলেন জাহাঙ্গীর

সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে জাহাঙ্গীর আলম খানকে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রাব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিএমডিএ আইন, ২০১৮ এর ধারা-১৪ (২) অনুযায়ী জাহাঙ্গীর আলম খানকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হচ্ছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের ওয়ানডে কাপে ৬৫ বলে প্রথম সেঞ্চুরি রকি ফ্লিনটফের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ এম


ইংল্যান্ডের ওয়ানডে কাপে ৬৫ বলে প্রথম সেঞ্চুরি রকি ফ্লিনটফের

ইংল্যান্ডের ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে ৬৫ বলে ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে প্রথম শতক হাঁকিয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান রকি ফ্লিনটফ। তিনি ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে। সম্প্রতি তিনি ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।

এই ম্যাচটি টনটনে অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বয়সী মিডল অর্ডারের এই ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম পেশাদার সেঞ্চুরি তুলে নিয়েছেন। এতে দলের মোট সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রানে পৌঁছেছে। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে সমারসেট।

সমারসেটের বিপক্ষে মিড-উইকেটের ওপর দিয়ে মারা রকির ছক্কাগুলি ক্রিকেটপ্রেমীদের মনে তার বাবা অ্যান্ড্রু ফ্লিনটফের ব্যাটিংয়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। এই ম্যাচে সমারসেটের হয়ে খেলছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে স্পিনার আর্চি ভন। রকি ফ্লিনটফ ১২৩ রানে যখন আউট হন, তখন সেই ক্যাচটি লুফে নেন আর্চি ভন। ২০০৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে মাইকেল ভনের অধিনায়কত্বে খেলেছিলেন রকির বাবা অ্যান্ড্রু ফ্লিনটফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদী চরিত্রে যাবেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ এম


জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদী চরিত্রে যাবেন না

 

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘আজকে বিরোধী দল অযথা কাল্পনিক আস্ফালন করেছেন। আমরা বিরোধী দলের উদ্দেশে বলতে চাই, শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

জ্বালাও-পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না। আমরা কোনো সিল মারা নির্বাচন দেখতে চাই না।

আমরা কোনো জোর-জবরি শাসনও দেখতে চাই না। শান্ত হোন, হুঁশে আসেন, বেহুঁশ হবেন না।’

আযম খান বলেন, ‘আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব।

পাঁচ বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় আসব। আপনাদের ভোট দিলে আসবেন। জ্বালাও-পোড়াও করে অযথা ওই সচিবালয়-মন্ত্রনালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার।

’তিনি আরো বলেন, ‘যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদের বলব আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ।’

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, বাসাইল থানার ওসি আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নির্দেশের পরও মামলা নিতে অনীহা, ওসিকে প্রত্যাহার করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৩ এম


আদালতের নির্দেশের পরও মামলা নিতে অনীহা, ওসিকে প্রত্যাহার করার নির্দেশ

ফেনীর দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশের পরেও মামলা রেকর্ডে অনিহার জন্য অভিযুক্ত করা হয়েছে, তাই এ আদেশটি দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক এ এন এম মোর্শেদ খান।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে গণমাধ্যমে এ সংবাদটি নিশ্চিত করেন ওই আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন। গত রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এই আদেশটি করেন।

বিচারক জানান, গত রোববার দাগনভূঁইয়া থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান আদালতে জানান যে, তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে থানায় লিখিত আবেদন করলেও ওসি তা গ্রহণ করেননি। এরপর আদালতে মামলার আবেদন করার পর বিচারক এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। কিন্তু ওসি তা উপেক্ষা করেন।

এদিকে, ভিকটিম মারজাহান আদালতে ফের দরখাস্ত করলে বিচারক ওসিকে দাগনভূঁইয়া থানা থেকে প্রত্যাহার করবার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগটির তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর অনুলিপিও পাঠানো হয়।

আদালতের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়, ওসি তার কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%