০৫:২৭ পি.এম
রাজধানীতে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে, যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে, রমনার মৎস্য ভবন মোড় থেকে প্রথমে র্যালিটি বের করা হয়। এরপর, র্যালিটি সচিবালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এই র্যালিতে অংশ নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্য, বিভিন্ন মাদক বিরোধী সংগঠন ও সামাজিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: গোলাম পরওয়ারের আহ্বান: সব রাজনৈতিক দলকে মাঠে নামার অনুরোধ
র্যালির অংশগ্রহণকারীরা সচিবালয়ের সামনে গিয়ে বিপরীত সড়কে মানববন্ধন করেন।
মাদকবিরোধী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনার পাশাপাশি ওসমানী মিলনায়তন চত্বরে বিভিন্ন নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের স্টলও বসানো হয়।
পরে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে তরুণী সুমাইয়া নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন