০৯:১১ এম
নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা লেগে ট্রাক চালকের সহকারী আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরো ২ জন ব্যক্তি।
শুক্রবার রাতের ঘটনা। যশোর-নড়াইল-কালনা মহাসড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটায় একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের চালকের সহকারী ট্রাকের চাকা পরীক্ষা করছিলেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
এমন সময় যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু ঘটে। তাছাড়া প্রাইভেটকারে থাকা ২ জন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় অনির্ধারিত রয়েছে।
আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেছেন, মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন