১২:৩৯ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরে একটি যাত্রীবাহী গাড়িতে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি। রবিবার (১৯ জুলাই) সকালে অশোকনগর থানার পুলিশ এবং সিআইডি যৌথভাবে অভিযান চালিয়ে এই নারীককে আটক করেছে।
আটককৃত নারীর নাম পূজা বিশ্বাস।
সাধারণ সালোয়ার-কামিজ পরিহিত এবং মাথায় ওড়না জড়ানো ওই নারীর ব্যাগের তল্লাশিতে ৬টি স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি ৭ এমএম এবং ২টি ৯ এমএম পিস্তল রয়েছে। এছাড়াও, ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ১২ হাজার টাকা সহ দুইটি মোবাইল ফোন পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, আপাতদৃষ্টিতে সাধারণ দেখাচ্ছে এই নারী আসলে একটি বড় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করছিলেন। তিনি হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: শি জিনপিং মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে অবাধ বাণিজ্যের আহ্বান জানালেন
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে নৈহাটি-অশোকনগর রোডের ৮ নম্বর মোড় এলাকায় সিআইডি ও অশোকনগর থানার কর্মকর্তাদের একটি দল অপেক্ষা করছিল। নৈহাটি দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি থামানো হলে, গাড়ি থেকে নামার পর পরই পূজা বিশ্বাস নামক ওই নারীকে আটক করা হয়।
সিআইডির প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ অস্ত্রের চালানের পেছনে একটি বড় আন্তঃরাজ্য চক্রের হাত রয়েছে।
পূজার ব্যাগ থেকে বিহারের জামালপুরের একটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। এর সূত্র ধরে তদন্তকারীরা মনে করছেন, এই অস্ত্রগুলো বিহারের কুখ্যাত মুঙ্গের জেলা থেকে পাচার করে আনতে হয়েছে। এই অস্ত্রগুলো ঠিক কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রের মূল হোতা কারা, তা জানতে পূজা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। রবিবার সকালে ব্যস্ত রাস্তায় এমন নাটকীয় অভিযানের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন