১১:০৭ পি.এম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশ মুখে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় নৌ-পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।
এই সময় তাদের কাছে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতের ঘটনা এবং মিরকাদিমের ও ধলেশ্বরী নদীর মোহনা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ শনিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য দেন।
আরও পড়ুন: হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলছিল। এ সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনা এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেখানে অভিযান চালায়। এই অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাদ্দাম হোসেন,(৩৮) বোরহান উদ্দিন(২৮) মোঃ রোমান(২৩), তারামিয়া(৩৮), ইউনুস আলী(৩৮) ইসমাইল হোসেন,(২৭) আব্দুর রহমান(২৭) সুলাইমান(৩৪) শরীফ হোসেন(৩২) মোঃ আরমান (২৩) রয়েছেন। পরে তাদের দেহ ও নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বলে ধারণা করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আব্দুল মাবুদ জানিয়েছেন, কয়েকদিন আগে গজারিয়ার লস্করদি থেকে দুজন নৌ ডাকাত গ্রেপ্তার হয়। সেই নৌ ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ১০ ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতার হওয়া ডাকাত সদস্যদের বাড়ি সিরাজদিখান উপজেলা।
আরও পড়ুন: ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে ২০ জন আহত, একজনের অবস্থা গুরুতর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন