০১:৪২ এম
বাগেরহাটের মোরেলগঞ্জে সংস্কার কাজের জন্য পানগুছি নদীর ফেরি চলাচল শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তে বেইলি ওঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হবে।
সংস্কার কাজ শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকালে সকাল ৬টা থেকে ফেরি চলাচল পূর্বের মতো শুরু হবে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
মঙ্গলবার (৩০ জুন) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছিল।
তিনি আরও উল্লেখ করেন, পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামত করতে হবে এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছে।
এ কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
সংস্কারের কাজ সফলভাবে সম্পন্ন হলে সোমবার সকাল ৬টা থেকে ফেরির মাধ্যমে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বললেন এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন