১২:২৫ এম
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে নদীতে ফেলা হচ্ছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ভিডিওটি প্রকাশিত হওয়ার পর, বিষয়টি নরসিংদী জেলা পুলিশের গোচরীভূত হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) গ্রেফতার করে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার মামলা দায়ের করার পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
এতে আরও বলা হয়, অন্য আসামিদের বিরুদ্ধে পুলিশের অব্যাহত আভিযানের ধারাবাহিকতায় আজ শনিবার বিকেলে নরসিংদী জেলা পুলিশের ডিবির একটি দল নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহিনারা বেগমকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন