১২:৩৯ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার সকাল ৯টায় জুলাই স্মृतিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন।
পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও জনপদ বিভাগ, জেলা কারাগার, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে। শেষপর্যন্ত বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরিশেষে জুলাই শহীদদের কবরস্থান জিয়ারত করা হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসক দিনব্যাপি কর্মসূচী গ্রহণ করেছেন।
আরও পড়ুন: কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি, উৎপাদন শুরু পুরোদমে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন