০৬:২৫ পি.এম
গ্রিসের সিফনস দ্বীপে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় হানিমুনে থাকা এক ব্রিটিশ দম্পতি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলটও নিহত হয়েছেন।
এই মর্মান্তিক ঘটনা গত সোমবার ঘটে বলে জানিয়েছে গ্রিক পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) রাতে যখন একটি ব্যক্তিগত হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল, তখন তা বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের নাম আলেকজান্ডার ক্রোমি ও মেরি এবার্ট, যারা নবদম্পতি এবং মধুচন্দ্রিমায় গ্রিসে ছিলেন।
আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা বাতিলের দাবি মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের
ব্যক্তিগত হেলিকপ্টারটি অবতরণ প্যাড থেকে মাত্র কয়েক মিটার দূরে বিধ্বস্ত হয়। ঘটনায় নবদম্পতিসহ গ্রিক নাগরিক পাইলট নিহত হন।
গ্রিসের সংবাদমাধ্যম ক্যাথিমেরিনির প্রতিবেদন অনুযায়ী, দম্পতিটি এথেন্সের নিকটবর্তী মার্কোপোলো গ্রাম থেকে হেলিকপ্টারে করে জনপ্রিয় অবকাশ যাপনের দ্বীপটিতে গিয়েছিলেন।
গ্রিসের বিমান চলাচল নিরাপত্তা কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে যে, তারা দুর্ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে।
সেই সাথে তদন্তকারীরা প্রমাণ সংগ্রহের জন্য ও সাক্ষীদের সঙ্গে কথা বলার জন্য ঘটনাস্থলে গিয়েছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৬৪ মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন