০৯:১৩ পি.এম
লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র-গুলিসহ ‘চিহ্নিত ডাকাত’ আজিম বেপারী ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
আজিমের সঙ্গে আটক অন্যরা হলেন- মো. বশির ও মো. রাব্বি। তিনজনই রামগতি উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: বরিশালে নানকের বাসভবনে আগুন, দুই মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মুখোশধারীদের বিক্ষোভ
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামগতি উপজেলার জনতা বাজার এলাকায় মেঘনা নদীতে শুক্রবার (৫ জুন) রাতে অভিযান চালিয়ে আজিম ও তার দুই সহযোগীকে আটক করে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আজিম কুখ্যাত ডাকাত। সহযোগীসহ তাকে আটকের পর তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে। এর আগেও ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাকে অস্ত্রসহ আটক করেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন