০৪:৫২ পি.এম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও শেরেবাংলানগর থানায় অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে চিঠি পাঠিয়েছে। রবিবার (২১ জুন) ইসির জুন মাসের মাসিক সমন্বয় সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।
এই চিঠিতে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে ওঠা জাতীয় পরিচয়পত্র সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদে শেরেবাংলানগর থানার অফিসার্স ইনচার্জ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। উচ্ছেদের জন্য অভিযানও চালানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ‘অবৈধ দোকানগুলো যেন ইসি ভবনের সামনে আর বসতে না পারে, সে জন্য আমরা অফিশিয়ালভাবে চিঠি দিয়েছি।’ এর আগে, গত ১৯ মে শেরেবাংলানগর থানার পুলিশের সহায়তায় প্রথমবারের মতো অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটার দোকান উচ্ছেদ করে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন: কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন