ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আদালতের বাইরে আসামির সঙ্গে কথা বলা ও প্রচারে কঠোর নির্দেশ


আদালতের বাইরে আসামির সঙ্গে কথা বলা ও প্রচারে কঠোর নির্দেশ

আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির সঙ্গে কথা বলা এবং সেই বক্তব্য প্রচার না করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা প্রদান করেন।

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার আগে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আজিজুর রহমান দুলু এ আবেদন করেন।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত

আদালতে তিনি বলেন, "আইন অনুযায়ী বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকাকালে আসামির কথা বলার এখতিয়ার নেই।" তিনি আরো উল্লেখ করেন, এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশি হেফাজতে থাকা অথবা দণ্ডিত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা, সর্বোচ্চ আদালত এবং রাষ্ট্রীয় নীতিমালার আলোকে শাস্তিযোগ্য অপরাধ। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা, জনমত প্রভাবিত হওয়া রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা কার্যকর করা অত্যাবশ্যক।

তিনি আদালতে আবেদন করেন, ভবিষ্যতে যেন পুলিশ হেফাজতে থাকা আসামিরা কারও সামনে বক্তব্য দিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতকে নির্দেশনা দেওয়ার জন্য। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিনের কার্যক্রমে সকাল ১০টা ৩৫ মিনিটে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে ভিকটিমের মা পারভীন আক্তার সাক্ষ্য দেন। রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মূসা কলিমউল্লাহ তাদের জেরা করেন। পরবর্তীতে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে ভিকটিমের বড় বোনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

আজ আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা রয়েছেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি নির্বাচনের স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


বিসিবি নির্বাচনের স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

হাইকোর্টে বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। ৬ জন কাউন্সিলর এই রিট দায়ের করেছেন।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

গত ১৭ মে বিকেল চারটায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত করা হবে।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকেও দু’জন পরিচালক মনোনীত হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচন করা হবে।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার। গত ১৩ মে গঠিত নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড আর থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড আর থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কার্ড চালু হলে আলাদাভাবে আর কোনো বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন থাকবে না, এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি এ সময় বলেন, ‘এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স যোদ্ধাদের পাশাপাশি ইউরোপ বা লাতিন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরাও এই সুবিধার আওতায় আসবেন।

নতুন এই কার্ডের কার্যকারিতা সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এই কার্ডটি মূলত একটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট সেল থাকবে, সেখানে প্রবাসীরা আবেদন করবেন। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে যারা পাওয়ার যোগ্য, তাদেরই কেবল এই প্রবাসী কার্ড দেওয়া হবে।’

কার্ডধারীরা কী ধরনের সুবিধা পাবেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রা বা কারেন্সি সুবিধা, সহজে ও দ্রুত রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ বেনিফিট এবং ব্যাংক পেমেন্টের গেটওয়ে নির্ধারণের বিষয়গুলো নিয়ে ভাবা হচ্ছে। এই কার্ডটি একই সঙ্গে ডিজিটাল পরিচয়পত্র হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকবে।

প্রবাসীদের জন্য বিভিন্ন সরকারি ও জরুরি সেবা সহজ করার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কোনো প্রবাসী এই কার্ড দেখালে যাতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পান এবং হাসপাতালে গেলে আলাদা প্রায়োরিটি বা বিশেষ সুবিধা পান— আমরা সেসব জায়গায় একটি বড় পরিবর্তন আনতে চাচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্যটি জানান।

545

ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ, পূর্বপুরুষের পেশায় তিনি আবার ফিরে এসেছেন। চট্টগ্রামের ভাষায় রয়েছে একটি প্রবাদ, ‘হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ তাঁর দাদা ছিলেন মাদরাসা শিক্ষক এবং বাবা ছিলেন কলেজ শিক্ষক, তাই তিনিও শিক্ষক হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশ মিলিয়ে তাঁর শিক্ষকতা জীবনের সময়কাল ১৫ বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের পূর্বে তিনি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতেন।

ফাওজুল কবির খান লেখেন, তাঁর নতুন কর্মস্থল হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদানের পাশাপাশি তিনি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্বও গ্রহণ করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চান।

মুহাম্মদ ফাওজুল কবির খান একজন অর্থনীতিবিদ এবং সাবেক সচিব। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন এবং তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এসব মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

মিয়ানমারে শান প্রদেশের ভয়াবহ বিস্ফোরণের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। জেড পাথরের খনিতে ব্যবহারের জন্য স্টোরে রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ার কারণে এই বিপর্যয় ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দুটি গ্রামের প্রায় ৩০০ বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন।

শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে ঘটে এই শক্তিশালী বিস্ফোরণ। বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ দ্বারা নিয়ন্ত্রিত এই এলাকায় মাঝরাতের আকস্মিক বিস্ফোরণে মুহূর্তের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনার জেরে চীনের নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কাউং তাত গ্রামের আনুমানিক ২০০ এবং পার্শ্ববর্তী পান লোন গ্রামের ১০০ বাড়িঘর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়।

প্রথমে এটিকে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলা হিসেবে ধরা হলেও, পরবর্তীতে আসল কারণ জানা যায়। টিএনএলএ এক বিবৃতিতে জানায় যে, খনির কাজে ব্যবহারের জন্য একটি গুদামে রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ার ফলেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

দুর্গত এলাকায় পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে টিএনএলএ’র উদ্ধারকারী দল। দুই গ্রাম থেকে এ পর্যন্ত ৭৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, কীভাবে এই জেলিগনাইট বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে গোষ্ঠীটি।

২০২১ সালে অভ্যুত্থানের পরে সামরিক বাহিনীকে হটিয়ে জেড পাথরের খনি সমৃদ্ধ শান প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সশস্ত্র গোষ্ঠী টিএনএলএ। জান্তা সরকারকে তটস্থ রাখতে এই গোষ্ঠীর খনি অঞ্চলের একটি দুর্ঘটনা এখন পুরো জনপদকে পরিণত করেছে এক মৃত্যুপুরীতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%