ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুদক কমিশনার নিয়োগের জন্য বাছাই কমিটি গঠন করা হয়েছে


দুদক কমিশনার নিয়োগের জন্য বাছাই কমিটি গঠন করা হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করার উদ্দেশ্যে সরকার একটি বাছাই কমিটি গঠন করেছে। এ কমিটির সভাপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হককে নিযুক্ত করা হয়েছে।

সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাছাই কমিটির সদস্যগণের মধ্যে স্থান পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, এবং মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাছাই কমিটিকে দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪ এর ধারা ৭ এর উপধারা ৪ অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের কমিশনারের জন্য প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা তৈরি করে, ধারা ৬-এর অধীনে নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

গত ৩ মার্চ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা

দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিনের মধ্যে ৬ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেইসাথে, এই সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

সোমবার (২২ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে এমন একটি বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী এবং রংপুর, সিলেট ও ঢাকা বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে এ সময় ভারতীয় রাজ্যগুলোর মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গেছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের ওপরও এই পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। বলা হয়েছে, আগামী ৫ দিনেও এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

তবে পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। এদিকে, আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির স্তর বৃদ্ধি পেতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় এই সময় এই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

তবে এ সময়ে তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, এবং আগামী ২ দিন পর এসব নদীর পানি বাড়তে পারে, এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই ও কংস নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এসব নদীর পানি বাড়তে পেতে পারে, এবং নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এছাড়া নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সারিগোয়াইন, মনু ও যাদুকাটা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে খলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিনও বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই সময় গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে।

তবে এসব নদীর পানি আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে আওয়ামী লীগের সহসভাপতি পুনরায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


দাউদকান্দিতে আওয়ামী লীগের সহসভাপতি পুনরায় গ্রেপ্তার

দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ জুন রবিবার রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া মনির হোসেন দৌলতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, যিনি দৌলতপুর পূর্ব পাড়ার মৃত সামছুল হকের সন্তান। অন্যদিকে, গৌরীপুর বাজারের সামিয়া প্লাজা থেকে ১০৩ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি চান্দিনা উপজেলার আম্বপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আজ সোমবার, ২২ জুন, মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, তারা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য মনির হোসেনকে উপজেলা দৌলতপুর থেকে আটক করে থানায় নিয়ে আসে। গৌরীপুর তদন্ত কেন্দ্রে পুলিশ গোপন সংবাদে মাদক নিয়ে যাওয়ার সময় গৌরীপুর বাজারের সামিয়া প্লাজা থেকে মাদক কারবারি সোহেলকে গ্রেপ্তার করে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারী জানান, ‘আটকদের মডেল থানায় দায়েরের পর তাদেরকে আজ বিকেলে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কের পাশে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণীর, এলাকাজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


সড়কের পাশে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণীর, এলাকাজুড়ে আতঙ্ক

নাটোর সদর উপজেলার লক্ষীপুর ওষুধি গ্রাম সংলগ্ন একটি সড়কের পাশে বাঘ আকৃতির প্রাণীর দেখা পাওয়ার খবর আসার পর পুরো এলাকায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যার আগে এই প্রাণীটিকে গ্রামটির সড়কের পাশে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে শহিদুল্লাহ নামে এক যুবক দূর থেকে প্রাণীটির ভিডিও ধারণ করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি বড় শেয়াল।

প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ জানান, ওষুধি গ্রামের আমির গঞ্জ বাজারের সড়কের পাশে ভুট্টার জমির মধ্যে দিয়ে বাঘ আকৃতির প্রাণীটি হেঁটে যাচ্ছে। পরে তিনি মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় সেখানে এক দেড়’শের মতো মানুষ জড়ো হয়ে প্রাণীটিকে ধাওয়া করলে, প্রাণীটি মাঠের ভিতরের ভুট্টার জমির মধ্যে ঢুকে পড়ে এবং পরে আর কোন খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় যুবক নুরুজ্জামান বলেন, বাঘের কথা শুনে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে সবাই নিজে নিজে সতর্কতা অবলম্বন করছে। বিশেষ করে বাচ্চাদের বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মুনসুর রহমান জানান, তিনি এমন একটি ঘটনা শুনেছেন। গ্রামবাসীদের সতর্ক থাকার আহ্বান করেছেন। সন্ধ্যার পর একা চলাচল না করার এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নাটোর ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি বন বিভাগ) মো. জাহিদুল ইসলাম বলেন, ভিডিওতে প্রাণীটিকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁর মতে, এ অঞ্চলে বাঘ বসবাস করে না এবং জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শিয়াল বা এ জাতীয় কোনো প্রাণী হতে পারে।

যদি পরবর্তী সময়ে আবার প্রাণীটিকে দেখা যায়, তাহলে অনুরোধ থাকবে—কেউ যেন প্রাণীটিকে বিরক্ত বা উত্যক্ত না করেন। এই বিষয়টি বন বিভাগকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, নাটোর মূলত কৃষিনির্ভর জেলা এবং সুন্দরবন থেকে অনেক দূরে অবস্থিত। এখানে বাঘ আসার কোন সুযোগ নেই। ভিডিও দেখে এটি বড় আকৃতির শেয়াল মনে হয়েছে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি এটি বাঘ হত, তাহলে লোকজন দেখলে আক্রমণ করত, কিন্তু তা না করে পালিয়ে গেছে। এর মানে এটি বাঘ নয়। তবে বন বিভাগের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাণীটি আশপাশের জলাভূমি বা ঝোপঝাড় এলাকায় আশ্রয় নিয়ে থাকতে পারে। তবে এটি সত্যিই বাঘ কিনা, সেটি নিশ্চিত করতে তদন্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক বিক্রিতে বাধা, কলেজছাত্রকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


মাদক বিক্রিতে বাধা, কলেজছাত্রকে কুপিয়ে জখম

ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ার কারণে ফারদিন (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে, একই এলাকার তানভীর নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আহতের পিতা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২২ জুন) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। অভিযুক্ত তানভীর হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আবু হোসেনের ছেলে।

এর আগে রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের মাস্টার বাড়ির এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। গুরুতর আহত ফারদিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত তানভীর ওই এলাকায় মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে অনেকদিন থেকে জড়িত। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় অভিযুক্ত তানভীর ফারদিনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন বিকেলে ফারদিন খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এ সময় ফারদিন চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে, তখন হামলাকারী পালিয়ে যায়। পরে ফারদিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%