১২:১১ পি.এম
রংপুরের নগরীতে কথা কাটাকাটির জেরে দোকান কর্মচারী মো. শাওন (২৫) কে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দোকান মালিকের ছেলে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত মিজানুর রহমান মনুকে (৩০) ধরে থানায় সোপর্দ করে। এটি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের ডিবি’র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
পুলিশের তথ্য অনুযায়ী, শাওন ৪ বছর ধরে খামার মোড়ে পুড়ি-পিঁয়াজুর দোকানে কর্মরত ছিল। মঙ্গলবার রাতে শাওন যখন দোকান থেকে বের হয়ে রাস্তার দিকে আসছিল, ওই সময় দোকানের মালিক আমির হোসেনের ছেলে মনু পেছন থেকে হাতুড়ি দিয়ে শাওনকে প্রচণ্ডভাবে আঘাত করে। শাওন গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।
এই অবস্থায় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে, হাসপাতালে পৌঁছানোর আগে শাওনের মৃত্যু ঘটে। শাওনের মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মনুর পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। তারা জানান, মনুর চিকিৎসার জন্য ওঝার মাধ্যমে সাহায্য নেওয়া হচ্ছে।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মন্তব্য করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে যে, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থু থু ফেলতো। বারবার নিষেধ করার পরও শাওন একই কাজ করছিল। এর ফলে মঙ্গলবার রাতে শাওনের সঙ্গে মনুর কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে মনু শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন