০৬:০৩ পি.এম
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে যে ফটোকার্ডগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলোকে ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমপি ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এবং ভুয়া সংবাদ থেকে সাবধান থাকার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।
ফেসবুক পেজে প্রকাশিত সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
এছাড়া, বার্তায় জনগণকে আহ্বান জানানো হয়েছে যে, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস করা বা প্রচার করা উচিত নয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে প্রথমবারের মতো ২১০ গ্রাম শিশা উদ্ধার, ইয়াবাসহ আটক আরও একজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন