০১:০৭ এম
শারদীয় দুর্গাপূজার ছুটির সময় মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে। ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির মতো ট্রেন চলাচল করবে, তবে শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল বিকেল থেকে চলবে।
এই সময় যাত্রীদের চাহিদার ভিত্তিতে ট্রেনের চলাচলের বিরতি সমন্বয় করা হবে। ছুটির এই সময়ে ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ট্রেন চলাচল করবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে প্রস্তাব বিপুল ভোটে গৃহীত
ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে। দিনের বেশিরভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলবে। রাতে যাত্রীদের চাহিদা অনুযায়ী এই বিরতি ১৫ থেকে ২০ মিনিট হবে। এ চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন