ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বকাপের জন্য জর্ডানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা


বিশ্বকাপের জন্য জর্ডানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপে স্থান করে নেওয়া জর্ডান তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলের প্রধান কোচ জামাল সেলামি বিশ্বকাপ জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।

এর আগে, টানা ১০ বারের চেষ্টা করার পরও বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছিল জর্ডান। অবশেষ, বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের সেই অধরা স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়ে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে ওমানকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের টিকিট কাটে তারা। দুই বছর আগে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফাইনালেও উঠেছিল ‘দি চিভালরাস ওয়ানস’।

ঐতিহাসিক বিশ্বকাপ মিশনে নেতৃত্ব দেবেন জর্ডান দলের অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ইহসান হাদ্দাদ। আল-হুসেইন ক্লাবের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার। জর্ডানের এই দলটির শক্তির মূল জায়গা হল ফরোয়ার্ড মুসা আল-তামারি। বল পায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দিতে ওস্তাদ এই ফুটবলার। মূলত তার চোখধাঁধানো ড্রিবলিংয়ের জন্যই ফুটবল বিশ্বে তাকে ‘জর্ডানিয়ান মেসি’ বলে পরিচিতি পাওয়া গেছে।

আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এছাড়াও, জর্ডান দলের মূল শক্তির মধ্যে আছেন গোলকিপার ইয়াজিদ আবুলাইলা (আল-হুসেইন), ডিফেন্ডার ইয়াজান আল-আরব (এফসি সিউল), মিডফিল্ডার রাজাই আয়েদ (আল-হুসেইন) এবং মাহমুদ আল-মারদি (আল-হুসেইন)।

বিশ্বকাপে জর্ডান পড়েছে ‘গ্রুপ জে’-তে, যেখানে তাদের সঙ্গী রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আগামী ১৬ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে জর্ডান তাদের ঐতিহাসিক বিশ্বকাপ মিশন শুরু করবে।

জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড হল:

গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা (আল-হুসেইন), আবদুল্লাহ আল ফাহুরি (আল-ওয়েহদাত), নূর বানি আতিয়াহ (আল-ফয়সালি)।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫

ডিফেন্ডার: ইহসান হাদ্দাদ (আল-হুসেইন), মোহাম্মদ আবুয়ালনদি (সেলাঙ্গর), হুসাম আবু দাহাব (আল-সামিয়া), মোহাম্মদ আবু হাশিশ (আল-কারমা), ইয়াজান আল-আরব (এফসি সিউল), আবদুল্লাহ নাসিব (আল-জাওরা), সালিম ওবায়েদ (আল-হুসেইন), সাইদ আল-রোসান (আল-হুসেইন), আনাস বাদাউই (আল-ফয়সালি), মোহান্নদ আবু তাহা (আল-কুয়া আল-জাওয়িয়া)।

মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ (আল-ওয়েহদাত), নিজার আল রাশদান (কাতার এসসি), নূর আল রাওয়াবদেহ (সেলাঙ্গর), রাজাই আয়েদ (আল-হুসেইন), আমের জামুস (আল-জাওরা), ইব্রাহিম সাদেহ (আল-কারমা)।

ফরোয়ার্ড: মাহমুদ আল-মারদি (আল-হুসেইন), মুসা আল-তামারি (রেন), আলী অলওয়ান (আল-সাইলাইয়া), ইব্রাহিম সাবরা (লোকোমোটিভা জাগরেব), ওদেহ আল-ফাহুরি (পিরামিডস), মোহাম্মদ আবু জরাইক (আল-হুসেইন), আলী আজাইজাহ (আল-শাবাব)।

আরও পড়ুন: ‘যারা আমাকে ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই’ - জ্যোতি ইয়াসমিনের দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিলামে বিক্রি হবে পেলে’র বিশ্বকাপজয়ী জার্সি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


নিলামে বিক্রি হবে পেলে’র বিশ্বকাপজয়ী জার্সি

পেলেকে নিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক এবার নিলামে উঠছে। বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবিস ঘোষণা করেছে, ব্রাজিল কিংবদন্তি পেলে'র ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি বিক্রি হবে।

মঙ্গলবার (২ জুন) সদবিস জানায়, চলতি বিশ্বকাপ চলাকালীন এই বিশেষ নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামের প্রধান আকর্ষণ হলো পেলে'র ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে ব্রাজিল প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে পেলে দুটি গোল করেছিলেন। এরপর তিনি একসময় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন এবং ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সদবিসের ধারণা, জার্সিটি ৬০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৭০ কোটির টাকারও বেশি হতে পারে। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এই নিলাম চলবে।

এই জার্সির সঙ্গে একটি বিশেষ গল্পও জড়িয়ে আছে। ১৯৫৮ সালের ফাইনালের পর পেলে জার্সিটি তার বন্ধু ও সতীর্থ দিদাকে উপহার দেন। দিদার পরিবার বহু বছর এটি সংরক্ষণ করে রাখে এবং পরে এটি একটি জাদুঘরে স্থান পায়। এর আগে ২০০৪ সালেও জার্সিটি নিলামে তোলা হয়েছিল।

বর্তমানে ক্রীড়া স্মারক বিক্রির ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড রয়েছে মাইকেল জর্ডানের জার্সির দখলে। ২০২২ সালে তার ‘লাস্ট ডান্স’ মৌসুমের জার্সি ১০১ লাখ ডলারে বিক্রি হয়েছিল। একই বছরে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সি বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে।

এবারের নিলামে পেলের জার্সির সঙ্গে ম্যারাডোনার ১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ ম্যাচের একটি আর্মব্যান্ড এবং লিওনেল মেসির ব্যবহৃত কিছু স্মারকও রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শত্রুর কৌশল এখন আমাদের নখদর্পণে’, যুদ্ধবিরতিতে সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


‘শত্রুর কৌশল এখন আমাদের নখদর্পণে’, যুদ্ধবিরতিতে সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইরানের

ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং যেকোনো ভবিষ্যৎ পরিস্থিতির মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার ফার্স নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বী সাফ জানিয়েছেন, শত্রুপক্ষ যদি আবারও সামরিক আগ্রাসনের পথ বেছে নেয়, তবে এবার তাদের সামনে সম্পূর্ণ ভিন্ন যুদ্ধকৌশল ও ভিন্ন ধরনের অস্ত্রের মুখোমুখি হতে হবে। বিদ্যমান সামরিক সক্ষমতা এবং সাম্প্রতিক সময়ে শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বলে তিনি মন্তব্য করেছেন।

তিনি বলেন, আইআরজিসি যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। এই শীর্ষ কর্মকর্তা জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়টিকে ইরান তাদের সামরিক প্রস্তুতি জোরদার করতে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অত্যন্ত সফলভাবে ব্যবহার করেছে। পশ্চিমা প্রচারণাকে তিনি নাকচ করে দিয়ে বলেন, বাস্তবতা হলো, এই যুদ্ধবিরতির সময়ে তাদের সামরিক ও কৌশলগত সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

গত ৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের আগ্রাসনের জবাবে ইরানের পক্ষ থেকে অন্তত ১০০ দফা পাল্টা আঘাত হানার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।

মোহেব্বী আরও মন্তব্য করেছেন যে, সাম্প্রতিক সংঘাতের সবচেয়ে বড় অর্জন হলো শত্রুর শক্তি ও কৌশল সম্পর্কে একটি গভীর ও বাস্তবসম্মত ধারণা লাভ করা। যা আগে গোয়েন্দা মূল্যায়ন এবং গণমাধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করে অনুমান করা হতো, এখন তা সরাসরি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা দিয়ে ঝালাই করে নেওয়া হয়েছে। ফলে ইরানি বাহিনী এখন শত্রুপক্ষের সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষাব্যবস্থা, অপারেশনাল বেস এবং যুদ্ধকৌশল সম্পর্কে সুনির্দিষ্ট ও নিখুঁত জ্ঞান রাখে। শত্রুর আক্রমণাত্মক ও রক্ষণাত্মক সরঞ্জাম এবং তাদের প্রতারণামূলক কৌশল এখন তেহরানের কাছে দিবালোকের মতো স্পষ্ট।

ইসলামিক রিপাবলিকের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়ে মুখপাত্র জোর দিয়ে বলেন, দেশের যুদ্ধ সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। শত্রুভাবাপন্ন দেশগুলোর প্রচারণার বিপরীতে ইরানের নৌবাহিনী ধ্বংসও হয়নি এবং এর কার্যক্ষমতাও হ্রাস পায়নি। এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে তিনি হরমুজ প্রণালির ওপর ইরানের নিরবচ্ছিন্ন নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেন।

মোহেব্বী বলেন, সাম্প্রতিক আগ্রাসনের পুরো সময়জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশাল সামরিক বহর ব্যবহার করেও হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকে বিন্দুমাত্র প্রভাবিত করতে সক্ষম হয়নি। এই কৌশলগত নৌপথের ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব বজায় রয়েছে, যা মূলত আইআরজিসির শক্তিরই একটি অনন্য প্রতীক হিসেবে গণ্য করা হয়।

সূত্র: প্রেস টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে বাড়ির গেটে ছিনতাইয়ের ঘটনায় দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


মোহাম্মদপুরে বাড়ির গেটে ছিনতাইয়ের ঘটনায় দুইজন আটক

রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ফেরার পর গেটের সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হন। ঈদুল আজহার ছুটি শেষে এই আলোচিত ঘটনার কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জুয়েল ও আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জ থেকে র‌্যাব-২ ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আজ দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময়ে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি পিকআপসহ ছিনতাই করা মালামাল এবং ৩টি ব্যাগ জব্দ করা হয়।

র‍্যাব-২ এর উপপরিচালক (গণমাধ্যম) মেজর এম মুবীন রহমান তাপস জানান, ছিনতাইয়ের ঘটনার সন্দেহভাজন প্রধান আসামি জুয়েলকেও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, জুয়েলের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গত শনিবার রাত ৩টার দিকে নামের দুই নারী কলকাতা থেকে ফিরে আসার পর গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন। চাপাতির ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা মালামাল ও লাগেজ নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে বাসায় ঢোকার অপেক্ষা করছেন। তাদের পাশেই রিকশাচালকও ছিলেন। হঠাৎ করেই চাপাতি হাতে একজন ব্যক্তি সেখানে হাজির হন, তার সাথে আরেকজন সহযোগীও ছিল। তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যান।

ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে শ্যামলীতে এসেছিলেন। সেখান থেকে একটি রিকশা নিয়ে তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (২ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি অভিনন্দন জানান।

পোস্টে, ড. এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের যৌথ অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।

এদিন, ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি, সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদের জন্য এক বছরের জন্য নির্বাচিত হন।

১৯০টি ভোটের মধ্যে, খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%