১২:০৬ পি.এম
কুমিল্লার চান্দিনায় বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে ঘরে ঢুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটে সোমবার (১৭ আগস্ট) রাতে সাড়ে ৮টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে।
নিহত ওই গ্রামের দিলীপ কুমার রায় এর স্ত্রী।
নিহতের ছেলে তাপস রায় জানান, "আমরা সবাই বিভিন্ন জায়গায় চাকরি করি, বাড়িতে মা ও বাবা থাকেন। আমার মা প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে টিভি দেখছিলেন, বাবা দোকানে চা পান করতে যান। এর মধ্যে দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে আমার মায়ের মাথায় এলোপাথারি পিটাতে থাকে।"
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার
এসময় আমার পাশের ঘরের এক জেঠা আমার মায়ের চিৎকার শুনে বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমার মাকে গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তিনি জানান, "কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।"
বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম জানান, "স্থানীয়ভাবে যেটুকু জেনেছি, পূর্ব শত্রুতা জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।" পার্শ্ববর্তী বাসিন্দাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরূপ চলে আসছে।
চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই ঘটনা, বা কারা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একটি একাধিক টিম রহস্য উদঘাটনসহ দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে কাজ করছে।"
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন