০৪:১৬ এম
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোকে লক্ষ্য করে এই অভিযোগ করেন।
তিনি উল্লেখ করেছেন, "যখন ইরানের শহরগুলো বর্বরভাবে বোমা হামলার শিকার হয়েছিল এবং নিরীহ ইরানিরা নির্মমভাবে নিহত হয়েছিল, তখন আপনি নীরব ছিলেন। এমনকি আপনি এতে জড়িতও ছিলেন।"
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
বাঘাই এই মন্তব্যটি করেন বারোর একটি ভিডিও বক্তব্যের প্রতিক্রিয়াতে, যেখানে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ইরানের জনগণ যুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা দমন-পীড়ন ও বোমা হামলার মাঝে পড়ে আছে।
ইরানি মুখপাত্র আরও বলেন, "আর এখন, যখন এটি আপনার শাসনের রাজনৈতিক স্বার্থে কাজে লাগে, তখন আপনার বাছাই করা বিবেক হঠাৎ জেগে ওঠে এবং আপনি পুরো বিশ্বকে মানবাধিকারের শিক্ষা দিতে চান।"
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন