০৪:৫১ এম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি, অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের। শনিবার (২০ জুন) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।
এর পরবর্তী সময়ে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সম্প্রতি গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় উপজেলা বিএনপি ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
শনিবার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
অন্য একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ওই ইউনিয়নে দলীয় কার্যক্রম সাংগঠনিক পদ্ধতিতে পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে বর্তমান কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে এবং এস এম কায়কোবাদকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
এই দুটি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন