ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামের প্রাদুর্ভাবে কাঁপছে যুক্তরাষ্ট্র, ভাঙল ৩৫ বছরের রেকর্ড


হামের প্রাদুর্ভাবে কাঁপছে যুক্তরাষ্ট্র, ভাঙল ৩৫ বছরের রেকর্ড

যুক্তরাষ্ট্রে চলতি বছরে হাম (মিজলস) সংক্রমণের হার ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত ২ হাজার ৩১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জুলাইয়ের শেষ হওয়ার আগেই এই সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের সংক্রমণকেও ছাড়িয়ে গেছে।

সিডিসির প্রকাশিত সর্বশেষ (শুক্রবার) তথ্যানুসারে, ২০২৬ সালের সংক্রমণের এই সংখ্যা ১৯৮৯ থেকে ১৯৯১ সালের বড় প্রাদুর্ভাবের পর এক বছরে সর্বোচ্চ। ওই সময় যুক্তরাষ্ট্রে ৫৫ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয় এবং ১২৩ জনের মৃত্যু ঘটে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ্যার অধ্যাপক উইলিয়াম মস বলেন, “এই রেকর্ডটি আরও উদ্বেগজনক, কারণ এখনও মাত্র জুলাই মাস চলছে এবং দেশের বিভিন্ন এলাকায় নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে।”

আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা বাতিলের দাবি মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণের বেড়ে যাওয়ার প্রধান কারণ শিশুদের টিকাদানের হার ধারাবাহিকভাবে কমে যাওয়া।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড-১৯ মহামারির পর থেকেই এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা গ্রহণের হার কমতে শুরু করে। এদিকে টিকা নিয়ে বিভ্রান্তি ও সন্দেহও পরিস্থিতিকে আরও জটিল বলে মনে হচ্ছে।

অনেক বিশেষজ্ঞ অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের টিকাবিরোধী অবস্থান এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এমন দাবি প্রচারের ফলে জনগণের মধ্যে টিকা সম্পর্কে আস্থার সংকট আরও বেড়েছে।

সিডিসির জানিয়েছে, ২৩ জুলাই পর্যন্ত শনাক্ত হওয়া আক্রান্তদের ৬৯ শতাংশই নবজাতক থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অংশ প্রায় ২০ শতাংশ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৬৪ মামলা

সংক্রমিত পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রতি ১০ জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে, ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার হার ৩ শতাংশ।

চলতি বছরে হাম রোগের কারণে রিপোর্ট লেখা পর্যন্ত ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও গুরুতর ক্ষেত্রে হাম প্রাণঘাতী হতে পারে, তথাপি ২০২৬ সালের জানুয়ারির পর এ রোগে নতুন কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত বছরের রেকর্ডও ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের পুরো বছরজুড়েযুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়েছিল ২ হাজার ২৮৯ জন। অর্থাৎ, চলতি বছরের মাত্র সাত মাসেই সেই সংখ্যাকে ২৯ জন ছাড়িয়ে গেছে।

গত বছর হামে আক্রান্তদের মধ্যে ২৪৩ জন হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে মৃত্যু হয় তিনজনের।

আরও পড়ুন: ট্রাম্প হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

হাম অত্যন্ত সংক্রামক হলেও চিকিৎসকদের মতে, এটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা।

সিডিসি জানিয়েছে, দুটি ডোজ এমএমআর টিকা গ্রহণ করলে হাম প্রতিরোধে কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ।

গত বছর যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের মধ্যে টিকাদানের গড় হার নেমে এসেছে ৯২ দশমিক ৫ শতাংশে।

বিশেষজ্ঞদের মতে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা গ্রহণ করা আবশ্যক, যাতে ‘হার্ড ইমিউনিটি’ বা সামষ্টিক রোগপ্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে।

আরও পড়ুন: পল্লবীর সাগুফতার সামনে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন লাগাল দুর্বৃত্তরা

বর্তমানে অন্তত ১৬টি অঙ্গরাজ্যে টিকাদানের হার ৯০ শতাংশেরও নিচে নেমে গেছে। এসব অঙ্গরাজ্যের অনেকগুলোতেই চলতি বছরে হামের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা গেছে।

জনস্বাস্থ্য কর্মকর্তাদের অনেকে মনে করেন, কোভিড-১৯ মহামারির সময় সরকারের পদক্ষেপ নিয়ে জনঅসন্তোষ এবং টিকাবিরোধী প্রচারণা টিকাদানের হার কমিয়ে দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বহুবার দাবি করেছেন, হামের টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক রয়েছে। তবে বৈজ্ঞানিক গবেষণায় এমন দাবির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

গত জুনে তিনি সিডিসির টিকাবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সব সদস্যকে বরখাস্ত করেন। এই কমিটি যুক্তরাষ্ট্রে কোন টিকা কীভাবে এবং কাদের দেওয়া হবে, সে সম্পর্কে সরকারকে সুপারিশ করে।

আরও পড়ুন: ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি কাল

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি অ্যান্ড্রু রেসিন বলেন, “গত বছরের শুরু থেকেই ফেডারেল নেতৃত্ব হামকে তেমন গুরুতর নয় বলে উপস্থাপন করছে এবং এমএমআর টিকা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।”

তিনি বলেন, “২০২৬ সালের অর্ধেক সময় পার হতে না হতেই যুক্তরাষ্ট্র ১৯৯১ সালের পর সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। এটি সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন শিশুরা।”

সিডিসির তথ্যমতে, চলতি বছরের আক্রান্তদের ৯৩ শতাংশই আগে কোনও এমএমআর টিকা নেয়নি। বাকিদের মধ্যে অল্পসংখ্যক ব্যক্তি সংক্রমণের আগে এক বা দুই ডোজ টিকা নিয়েছিল।

চলতি বছর যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট সংক্রমণের ৯৩ শতাংশই ৩৫টি পৃথক প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত কানাডার প্রধানমন্ত্রীর

সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে সাউথ ক্যারোলাইনা, উটাহ, অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে।

এর মধ্যে মাত্র ১৬টি সংক্রমণ বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের মধ্যে শনাক্ত হয়েছে।

২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সাউথ ক্যারোলাইনার প্রাদুর্ভাবে প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করার পর এটিই সবচেয়ে বড় একক প্রাদুর্ভাব।

এই পরিস্থিতিতে দেশটির ‘হামমুক্ত’ মর্যাদা বহাল থাকবে কি না, তা এখন পর্যালোচনার মধ্যে রয়েছে। প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন (পাহো) জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


নওগাঁর ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইমন, যিনি নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে, নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো সাড়া না পেয়ে শনিবার সকালে সাড়ে ৭টার দিকে তার মামা সরাসরি ছাত্রাবাসে পৌঁছান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ইমনের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর ছাত্রাবাসের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত নওগাঁ সদর মডেল থানার পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘটনার মূল কারণ জানতে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও মামলা রুজু করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনো-ট্রাম্পের ঘটনায় তদন্তে যাচ্ছে না আইওসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ইনফান্তিনো-ট্রাম্পের ঘটনায় তদন্তে যাচ্ছে না আইওসি

কোনো ফুটবল খেলোয়াড় লাল কার্ড পেলে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকেন। তবে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান বিশ্বকাপে বসনিয়ার বিরুদ্ধে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড পেয়েও বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পান। এই ঘটনাটি ঘটে ফিফা যখন তার নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে দেয়।

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন, তখন নেওয়া হয়। নিষেধাজ্ঞা স্থগিত হয় ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে। এই বিধানে উল্লেখ করা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে।

ফিফার এই ঘটনাতে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। বেলজিয়ামও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। এরপর মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনীতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ এনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে বিষয়টির তদন্ত দাবি করে।

ইনফান্তিনো আইওসির একজন সদস্য। তবে সংস্থাটি জানায়, তারা এই ঘটনার বিষয়ে তদন্ত করবে না। আইওসির এক মুখপাত্র জানান, অভিযোগটি মূলত ফিফার সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ শাসনব্যবস্থা সম্পর্কিত হওয়ায় আইওসির নৈতিকতা কমিশনের এ বিষয়টিতে তদন্ত করার এখতিয়ার নেই।

মুখপাত্র আরও বলেন, ‘আইওসি নৈতিকতা কমিশন ফেয়ারস্কোয়ারের অভিযোগটি গভীরভাবে পর্যালোচনা করেছে। অলিম্পিক সনদ অনুযায়ী, প্রতিটি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন তাদের শাসনব্যবস্থা ও কার্যক্রমে স্বাধীন ও স্বায়ত্তশাসিত। আন্তর্জাতিক ফেডারেশন এবং তাদের কর্মকর্তাদের ক্ষেত্রে আইওসি নৈতিকতা বিধির প্রয়োগ কেবল আইওসির সঙ্গে তাদের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ।’

তিনি ব্যাখ্যা করেন, ‘অভিযোগটি ফিফা সভাপতিকে ঘিরে। আন্তর্জাতিক ফেডারেশনের নিজস্ব শাসন, ব্যবস্থাপনা, সরকারগুলোর সঙ্গে সম্পর্ক এবং নিজস্ব ক্রীড়া বিধির বাস্তবায়ন আইওসি নৈতিকতা বিধির আওতার বাইরে। এজন্য এই অভিযোগটি আইওসি নৈতিকতা কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ছে না। এ বিষয়ে ফেয়ারস্কোয়ারকে জানিয়ে দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ভয়াবহ দাবানলের শঙ্কা, জারি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


স্পেনে ভয়াবহ দাবানলের শঙ্কা, জারি সতর্কতা

স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে জ্বলমান একটি দাবানলকে শনিবারের মধ্যে নিয়ন্ত্রণে আনার আশাপ্রকাশ করছেন দমকলকর্মীরা। তবে বাতাসের অনিয়মিত গতিবিধি এই ভয়াবহ আগুনকে আরো ছড়িয়ে দিতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

শুক্রবার দুটি পৃথক দাবানল একত্রিত হয়ে একটি বিশাল আগুনের সৃষ্টি হয়েছে। রাজধানীর পশ্চিম আকাশে ধূসর ধোঁয়ায় আচ্ছাদিত হয়েছে এবং মাদ্রিদের কেন্দ্রস্থল পর্যন্ত আগুনের পুড়ে যাওয়া গন্ধ পৌঁছে গেছে। কর্মকর্তাদের মতে, এটি এই অঞ্চলের ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খরায় পুড়ে যাওয়া গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়া এই দাবানলের কারণে ৬৩ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে evacuate হতে বলা হয়েছে অথবা ঘরের ভেতর অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে প্রাপ্ত। শুক্রবার রাতে, মাদ্রিদে কেন্দ্রিয় সরকারের প্রতিনিধি ফ্রান্সিসকো মার্টিন সাংবাদিকদের বলেছিলেন, ‘তাপমাত্রা কিছুটা কমে আসায় এখন আগুন নিয়ন্ত্রণে আনার সুযোগ তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, শুক্রবার তাপমাত্রা হ্রাস পেয়েছে, বাতাসের গতি কমেছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, শনিবার পরিস্থিতি ‘কঠিন’ হতে পারে। কারণ, সকালে বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে এবং দমকা হাওয়ার দিক পরিবর্তিত হতে পারে।

এর আগে শুক্রবার, মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নভিয়ো সাংবাদিকদের জানিয়েছিলেন, দাবানলটি ‘সবচেয়ে ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে এবং বর্তমানে এটি নিয়ন্ত্রণে আনার সক্ষমতার বাইরে চলে গেছে।

দাবানলটির পার্শ্ববর্তী কাস্তিয়া ই লেওন অঞ্চলের আরেকটি দাবানলের সাথে মিলিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের শনিবার সকালে আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেনিসিয়েন্তোস গ্রামে জরুরি পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। বৈঠকের পর তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলা এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ভেনেজুয়েলা এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ভেনেজুয়েলা এখনো নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তুত নয়।

এটি উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসেরও বেশি সময় পর ট্রাম্প এ কথা বলেছেন।

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'ভেনেজুয়েলার নির্বাচনের বিষয়ে বলতে গেলে, তারা এখনো সত্যিকার অর্থে এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।'

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-কে উল্লেখ করেন, যিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওয়াশিংটনের সম্মতিতে কার্যত ক্ষমতায় টিকে আছেন، তিনি ‘অসাধারণভাবে কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের সবকিছু সঠিকভাবে করতে হবে। নির্বাচন সময়মতো নিজস্ব গতিতেই হবে।’

ট্রাম্প ভেনেজুয়েলার তেল শিল্পের গুরুত্বের দিকে মনোযোগ দেন। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশটি থেকে বিপুল পরিমাণ তেল রপ্তানি হচ্ছে এবং এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাও আমাদের প্রচেষ্টার জন্য অনেক কিছু নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি ভেনেজুয়েলায় খুব জনপ্রিয়, কারণ আমরা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনছি। তারা সম্পূর্ণভাবে দুরবস্থার মধ্যে ছিল।’

৩ জানুয়ারির ভয়াবহ মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করার পর, ট্রাম্প বারবার ভেনেজুয়েলা নিয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেছেন।

মাদুরো আগামী বছর যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

তবে, নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে ট্রাম্প ও তার প্রশাসন এখন পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জুনে বলেছিলেন, ভেনেজুয়েলায় প্রথমে স্বাধীন গণমাধ্যম এবং নতুন নির্বাচন কমিশন প্রয়োজন।

২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে কর্তৃত্ববাদী নেতা মাদুরো আবার ক্ষমতায় ফিরে আসেন। ওই নির্বাচনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশ স্বীকৃতি দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%