ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভাত চাওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


ভাত চাওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকার সাভারে এক মানসিক ভারসাম্যহীন যুবককে অটোরিকশা চুরির অপবাদে গণপিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

নিহত আবুল খায়ের পাটোয়ারী (৩০) হলেন চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকাল ৯টার দিকে সাভারের উলাইল আল ইসলাম গার্মেন্টসের পেছনের এলাকা থেকে আবুল খায়েরকে অটোরিকশা চোরের অভিযোগে আটক করে। সকাল ১১টা পর্যন্ত সেখানে তাকে একাধিকবার পেটানো হয়। পরে তাকে অটোরিকশার মালিক নুরুজ্জামানের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার ওপর নির্যাতন চালানো হয়।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ

প্রায় দুপুর ১টার দিকে গ্যারেজ মালিক নুরুজ্জামান, অন্য একজন অটোরিকশাচালকের সহযোগিতায় আবুল খায়েরের মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যান।

উলাইল আল ইসলাম গার্মেন্টসের কাছে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময়ে এক অটোরিকশাচালক তার ছোট ছেলেকে অটোরিকশা পাহারায় রেখে বাসায় খেতে যান। তখন আবুল খায়ের শিশুটিকে বলেন, "দুই দিন ধরে ভাত খাইনি। ভাত নিয়ে আসো।" শিশুটি বাসায় গিয়ে বিষয়টি বাবা কে জানালে, অটোরিকশাচালক এসে আবুল খায়েরকে রিকশার হ্যান্ডেল ধরে বসে থাকতে দেখে তাকে চোর মনে করে। মুহূর্তের মধ্যে লোকজন জড়ো হয়ে তাকে মারধর শুরু করেন।

বেলা ১১টা পর্যন্ত মারধরের পর তাকে গ্যারেজ মালিক নুরুজ্জামানের গ্যারেজে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উলাইল এলাকার কোটঘর মহল্লায় অবস্থিত নুরুজ্জামানের অটোরিকশা গ্যারেজে এসে দেখা যায়, সেখানে প্রথমে গ্যারেজ মালিকের পরিবারের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত

তবে তারা কথা বলতে অমার্গ পাশ করলেন। কিছুক্ষণ পর গ্যারেজ মালিক নুরুজ্জামান সেখানে আসেন।

গ্যারেজ মালিক নুরুজ্জামান ঘটনার বিষয়ে বলেন, "আমার অটোরিকশাটি চালাচ্ছিলেন শুভ। অটোরিকশাটি চুরির সময় শুভ ও স্থানীয়রা তাকে আটক করে প্রথমে মারধর করেন। সকাল ১১টার দিকে তাকে আমার গ্যারেজে আনা হলে আমি তাকে বসিয়ে রাখি। তখন অন্যান্য অটোরিকশাচালকরা আবারও মারধর করেন। আমি মারধর করিনি, আমি হার্টের রোগী। পরে দুপুর ১টায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাই এবং ভয়ে সেখান থেকে চলে আসি।"

ঘটনার পর পুলিশ তার কাছে এসেছিল কিনা জানতে চাইলে নুরুজ্জামান বলেন, "সোমবার বিকাল ৪টার দিকে পুলিশ এসে আমার সঙ্গে সাড়ে চার ঘণ্টা কথা বলেছে। আমি কোনও দোষ করিনি, তাই আমাকে থানায় নেয়নি।"

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, "এ ঘটনায় জড়িত অটোরিকশাচালক সবুজ ওরফে শুভকে আটক করা হয়েছে।"

আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

পুলিশের সঙ্গে সাড়ে চার ঘণ্টা কথা বলার পরও গ্যারেজ মালিক নুরুজ্জামানকে কেন আটক করা হয়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নুরুজ্জামানকে নিয়ে আসার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।"

এসআই রফিকুল ইসলাম বলেন, "নিহতের ভাই শাহ পরাণ পাটোয়ারী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। পরে গ্যারেজ মালিক নুরুজ্জামান ও অটোরিকশা মালিক সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।"

নিহতের প্রতিবেশী আব্দুল মোতালেব হোসেন বলেন, "আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রবিবার ফজরের নামাজের পর তিনি চাঁদপুরের গ্রামের বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে স্বজনেরা তার সন্ধান করছিলেন।"

তিনি আরও জানান, "সোমবার রাতে সাভার থানা থেকে ফোন করে বলা হয়, হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় গিয়ে স্বজনেরা মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান। তারা অভিযোগ করেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।"

আরও পড়ুন: চৌদ্দগ্রামে ৯ দিন নিখোঁজের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, "সোমবার দুপুর ১টার দিকে দুজন লোক অটোরিকশায় করে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন এবং ফেলে পালিয়ে যান। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে টানা একাদশ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ এম


ইরানে টানা একাদশ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানে টানা ১১তম রাতেও বিমান হামলা চালিয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।

তাদের দাবি, এই হামলার উদ্দেশ্য হল ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেওয়া। এই খবরটি আলজাজিরার মাধ্যমে জানানো হয়েছে।

সেন্টকমের একটি বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো লক্ষ্য করা হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে শত শত নাবিক ঝুঁকির মুখে পড়েছিলেন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

সেন্টকম জানায়, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ খুব শিগগিরই হামলা চালানো হতে পারে।

এই পরিস্থিতিতে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, এমন হামলা হলে তারা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে সুরক্ষায় নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ এম


বৃষ্টিতে সুরক্ষায় নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলম (মুহিব উল্যা)।

গত সোমবার দুপুরে উপজেলাটি ইসলামপুর ইউনিয়নের চম্পারায় চা বাগানের নাট মণ্ডপে এ রেইনকোট বিতরণ করেন।

এর আগে কুরমা চা বাগানের নাট মণ্ডপে রেইনকোট বিতরণ করা হয়।

ব্যবসায়ী ও সমাজসেবক মহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, বাঘাছড়া, কুরুঞ্জি ও চাম্পারায় চা বাগানের ১ হাজার ১০০ নারী চা শ্রমিককে বৃষ্টি থেকে নিজেদের সুরক্ষা দিতে রেইনকোট বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা করেন তিনি।

দীর্ঘদিন ধরে চা শ্রমিক নারীরা রোদে ভিজে চা পাতা চয়ন করছিলেন।

বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত ছাতা না দেওয়ায় তারা গায়ে পলিথিন মুড়িয়ে চা পাতা উত্তোলন করতেন।

তার এই সহযোগিতায় কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে বলে জানান চা শ্রমিকরা।

স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, বারাম আলী, আগামী ইউপি নির্বাচনে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী ব্যবসায়ী সমাজসেবক মুহিবুল আলম, কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সবুজ মিয়া, কুরমা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারদ পাশি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। সেই কারণে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা জরুরি।

বুধবার (২২ জুলাই) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-

জোহর- ১২: ০৬ মিনিট।

আসর- ০৪: ৪৪ মিনিট।

মাগরিব- ০৬: ৪৮ মিনিট।

এশা- ০৮: ১২ মিনিট।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:২২ এম


জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার কারণে রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পরে একাধিক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা গেছে। অনেক জারকিন নিয়ে তেল কিনতে এসেছেন।

রাজশাহী জেলা প্রশাসন এবং রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতি জানায়, জ্বালানি তেলের কোন সংকট নেই। জেলা প্রশাসন এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার জন্য আহ্বান জানানো হয়েছে।

নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, তেলের সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে রাত ৮টার দিকে হঠাৎ মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছু পাম্পে দীর্ঘ সারির সৃষ্টি হয়।

তেল নিতে আসা বিভিন্ন মোটরসাইকেল চালকরা জানান, ফেসবুকে জ্বালানি তেলের সংকট ও বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড়ের ছবি দেখে তারা আগেভাগে বেশি পরিমাণে তেল কিনতে এসেছেন। তাদের মধ্যে একটি দুশ্চিন্তা ছিল যে, পরে হয়তো তেল পাওয়া কঠিন হয়ে যেতে পারে।

অন্যদিকে অনেকের মতামত হলো, ফিলিং স্টেশনের সামনে অস্বাভাবিক ভিড় দেখে আরও মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে আসছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মমিনুল হক বলেন, রাত ৮টার পরে গ্রাহকের চাপ একদম বেড়ে যায়। তবে তিনি নিশ্চিত করেন, রাজশাহীতে জ্বালানি তেলের কোন সংকট নেই। পর্যাপ্ত সরবরাহ প্রাপ্তির পাশাপাশি মঙ্গলবারও বিভিন্ন পাম্পে তেলের ট্যাংকার পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%