০৭:৫৫ পি.এম
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত শহরগুলোর একটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটি হলো ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ার, যেটি চায়না জুন নামে পরিচিত। এই ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে, এবং ঘটনাস্থলে বিমানের পেছনের একটি অংশ, পাশাপাশি একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালা মাটিতে পড়ে রয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনের এক সাংবাদিক জানিয়েছেন, ভবনটি থেকে সরিয়ে নেয়া লোকজন কাছাকাছি রাস্তায় জড়ো হয়েছেন। এসময় সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশ এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে বিমানের নিবন্ধন নম্বর দেখে ধারণা করা হচ্ছে, এটি দেশীয়ভাবে নির্মিত একটি হালকা স্পোর্টস বিমান সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা।
অনলাইনে প্রকাশিত ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক পথ থেকে উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হয়েছিল।
গত ১ মে থেকে নতুন কঠোর বিধিনিষেধের আওতায় বেইজিং কার্যত ড্রোনমুক্ত শহরে পরিণত হয়েছে। সরকারি অনুমতি ছাড়া নগরীর বিস্তীর্ণ এলাকায় ড্রোন কেনা, ভাড়া নেয়া কিংবা ওড়ানো নিষিদ্ধ।
তথ্যসূত্র: সিএনএন
আরও পড়ুন: পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন