০৩:৩২ পি.এম
একটি অভিযান পরিচালনা করে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা এবং একটি টয়োটা হাইস মাইক্রো গাড়িসহ মো. ইব্রাহীম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে পৌরসভার দক্ষিণ সতানন্দীতে এই অভিযান পরিচালনা করা হয় এবং গাঁজা সহ তাকে আটক করা হয়।
যার আটককৃত ব্যক্তি কুমিল্লার সদর দক্ষিণ থনার তাইজুল ইসলাম ও পারুল বেগমের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এটি দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এবং দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে করা হয়।
এসময় সড়কে একটি হাইস গাড়িতে তল্লাশি চালিয়ে চালক ইব্রাহীমের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় বক্সে রক্ষিত মোট ১৪টি প্যাকেট, প্রতিটি প্যাকেট থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘এ ব্যাপারে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আসামিকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: কওমী মাদ্রাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন