০১:০৩ পি.এম
রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও জানান, এরইমধ্যে অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা দ্রুত সহায়তা পাওয়ার জন্য একটি বিশেষ ই-মেইল সেবা চালুর ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
তিনি বলেন যে, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকেই এই সেবার কার্যক্রম শুরু হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট করার সুযোগ নেই। দায়িত্বে থাকা অবধি তিনি সিন্ডিকেট গড়ে উঠতে দিতে চান না।
এছাড়াও, তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলার কথাও জানান।
আরও পড়ুন: বাংলাদেশ ও জর্ডান শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে একমত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন