১০:৩৪ এম
এই মাসে প্যারিসে অনুষ্ঠিত হব যাওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোসেটরিতে ইসরায়েলি সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।
সোমবার (১ জুন) রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ফ্রান্স প্যারিসে একটি বড় অস্ত্র প্রদর্শনীর জন্য ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের নিষিদ্ধ করেছে এবং পাশাপাশি ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই প্রদর্শনীতে তারা কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক সরঞ্জাম প্রদর্শন করতে পারবে না। তবে, ইসরায়েলি কোম্পানিগুলোকে ‘আকাশ প্রতিরক্ষা পণ্য’ প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আলাস্কায় সুলিভানকে হারালেন মেরি পেলটোলা, ডেমোক্র্যাটদের আসন ৫৬
ফরাসি কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যখন মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর ফ্রান্সে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, অপহৃত ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা হয়েছে এবং মন্ত্রী বেন-গভির তাদের পাশে দাঁড়িয়ে উল্লাস করছেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর ফ্রান্স এই পদক্ষেপ গ্রহণ করেছে আন্তর্জাতিক সমালোচনার কারণে।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা যুদ্ধের কারণে ২০২৪ সালের ইউরোস্যাটরি অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে তারা জানিয়েছে কীভাবে ইসরায়েলি কোম্পানিগুলো কেবল বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্পর্কিত সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন করতে পারবে, তবে এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইউরোসেটরি বিশ্বের অন্যতম বৃহত্তম ল্যান্ড এবং এয়ার-ল্যান্ড প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনী। ইসরায়েলের মতে, এই প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশকে এভাবে সীমাবদ্ধ করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রিজভী: দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন হাসিনা?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন