০৯:৫৮ পি.এম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমার দেশের প্রতিনিধি সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানবজমিনের প্রতিনিধি মুশতাক আহমেদ।
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পবিপ্রবি সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির অধিকাংশ সদস্য ভোট প্রদান করেন।
ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং তিন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। অন্য তিন কমিশনার হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক সহযোগী অধ্যাপক আব্দুর রহিম।
আরও পড়ুন: ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’: ছাত্রীকে দীপক কুমার শিক্ষকের অশালীন মন্তব্য
ঘোষিত ফলাফলের ভিত্তিতে, সহসভাপতি পদে মাহাদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. ফাহিম এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জয় ভাঙ্গী নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে মোফাসসেরুল হক তন্ময় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারহান সাদিক রাহাত নির্বাচিত হন।
এছাড়া, দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান সাগর এবং সহ-দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সফিউল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য-১ পদে তাবরিজ আল আমিন এবং কার্যকরী সদস্য-২ পদে মাসুদা আক্তার রিফা স্থান পেয়েছেন।
সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ বলেন, ‘সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন। সবাইকে সঙ্গে নিয়ে সমিতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় পবিপ্রবি সাংবাদিক সমিতিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।’
নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ওপর আস্থা রেখে পবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সংবাদ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। 'সত্য প্রকাশে আপোসহীন' এ স্লোগানকে আরো শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
আরও পড়ুন: রাবি প্রশাসন ভবনের মূল ফটকে আম্মারের তাস খেলার আয়োজন
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির পথচলা আরও সহজ হবে বলে আশা করি। আপনারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অব্যক্ত কথাগুলো নিয়মিত তুলে ধরার কাজ চলমান রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন