০৩:০১ এম
কৃষ্ণ সাগর (ব্ল্যাক সি) দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে হামলার কারণে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ জুলাই এমভি ওমোরফি নামের বাণিজ্যিক জাহাজটি কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় হামলার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি রাশিয়ার আঞ্চলিক জলসীমায় ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলায় একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
হামলার সময় জাহাজটিতে মোট ১০ জন নাবিক ছিলেন, তাদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক ছিলেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাকি দুই ভারতীয় নাগরিক নিরাপদে আছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। বিবৃতিতে তারা উল্লেখ করেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে এমন হামলা এবং নিরীহ নাবিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক নৌপথে নিরাপদ চলাচল ও বৈশ্বিক বাণিজ্য ক্রমেই হুমকির মুখে পড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিহতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছে।
ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সকল পক্ষের প্রতি নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
এর আগে ১৯ জুলাই একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। ইউক্রেনের একটি বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও নামের একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছিল। সেই হামলায় চারজন ভারতীয় নাবিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে এসব হামলার ঘটনা সমুদ্রপথে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
তথ্যসূত্র : এনডিটিভি
আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির মধ্যরাতের শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন