১২:৫২ এম
লক্ষ্মীপুরের আল-মানার হাসপাতালে এক প্রতিবন্ধী শিশুকে বলৎকারের অভিযোগে হাসপাতালের এক স্টাফ রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে শিশুটি বাসা থেকে নামাজ পড়তে বের হয়। ঠিক ওই সময় আল-মানার হাসপাতালের স্টাফ রিপন তাকে ফুসলিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটির মা ঘটনার সম্পর্কে জানতে পেরে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্থ জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা দ্রুত আসামিকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নারীবিষयক ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
একটি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের একটি জঘন্য ঘটনার জন্য স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন