০৭:৪৮ পি.এম
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত হয়েছে। অনেকে বিশ্বাস করেছিল যে, এই ফাইনাল হলো আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। কিন্তু বেইন স্পোর্টস জানাচ্ছে, আলবিসেলেস্তে অধিনায়কের বিদায়ী মুহূর্তটি এখনও আসে নি।
বর্তমানে সিদ্ধান্ত হয়েছে—মেসি আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। এরপর ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
আর্জেন্টিনার স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেসির বিদায় দিতে আর্জেন্টিনায় একটি বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই ম্যাচের মাধ্যমে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় এই ফুটবলারকে সরাসরি মাঠে বসেই বিদায় জানানোর সুযোগ পাবেন সমর্থকরা।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের অভাব, সিপিডির উদ্বেগ
আগেভাগেই সেই ম্যাচের ঘোষণা দেওয়া হবে, যাতে হাজার হাজার সমর্থক উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে রাজকীয় ও স্মরণীয় বিদায় জানাতে পারেন। প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামা মেসির বিদায়ী ম্যাচটি দেশের ফুটবল ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের ফলাফল যাই হোক, আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান অপরিসীম। এই মহাতারকা ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের ট্রফিখরা ঘুচান আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি। ৩৯ বছর বয়সী হওয়া সত্ত্বেও ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এলএমটেন।
মেসির অসাধারণ দক্ষতায় আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। উত্তর আমেরিকার বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন মেসি।
আরও পড়ুন: উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা (১২৫ টি), সবচেয়ে বেশি অ্যাসিস্টকারী (৬৫টি) এবং সবচেয়ে বেশি ম্যাচ (২০৭) খেলার রেকর্ড গড়েছেন মেসি। তার এই রেকর্ডগুলোর ভঙ্গ করা নিকট ভবিষ্যতে প্রায় অসম্ভব।
মেসির শেষ ম্যাচের জন্য কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য লিওনেল স্কালোনির স্কোয়াডে নিয়মিতই মেসিকে ডাকা হবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায় মেসির জাতীয় দলের শেষ ম্যাচটির জন্য নিখুঁত একটি মঞ্চ তৈরি করতে। তারা কোনো হঠাৎ প্রস্থান নয়, বরং পুরো দেশের মানুষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর সুযোগ দিতেই এই বিশেষ পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: মাতুয়াইলে ১.৫ একর জমিতে নতুন খেলার মাঠ নির্মাণ করবে ডিএসসিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন