১১:৪০ পি.এম
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র (এ্যাব) নেতৃবৃন্দ ফ্যাসিস্ট, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে বিক্ষোভ মিছিল করেছে।
এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে। বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পর গণজমায়েত সমাবেশের আয়োজন করা হয়।
এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দেশবিরোধী বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে তাদের তীব্র নিন্দা প্রকাশ করেন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
আহ্বায়ক কামরুজ্জামান কায়সার বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, ঠিক তখনই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন সারা দেশে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য।"
সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব জানান, "যেকোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দেশবিরোধী সকল কর্মকাণ্ড মোকাবিলা করতে কৃষিবিদ সমাজ ঐক্যবদ্ধ আছে।"
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন চঞ্চল, সদস্য অধ্যাপক জামশেদ আলম রিপন, নুরুন্নবী শ্যামল, টিপু, আশরাফ, ফেরদৌস প্রমুখ গণজমায়েতে অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন