০৩:৪২ এম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গিয়াস উদ্দিন শিকদার (৬০)।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার।
এটি ঘটেছিল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির আল-জউফ এলাকায়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
গিয়াস উদ্দিন শিকদার ছিলেন উপজেলার উত্তর আলমনগর গ্রামের একজন বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গিয়াস শিকদার প্রায় সাড়ে ৩ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। সেখানে তিনি আল-জউফ এলাকার একটি কৃষি ফার্মে কর্মরত ছিলেন।
বুধবার কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার জানান, বুধবার বিকেলে তারা তার মৃত্যুর খবর পান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। তার স্ত্রী ও সন্তান শোকে ভেঙে পড়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন তারা।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
চরভদ্রাসন সদর ইউপির চেয়ারম্যান আজাদ খান মন্তব্য করেন, গিয়াস উদ্দিন শিকদার ছিলেন একজন ভালো মানুষ। জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
বিদেশের মাটিতে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, সাধারণত সংশ্লিষ্ট কোম্পানি মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। এছাড়া মরদেহ দেশে পৌঁছানোর পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। যদি কোনো কারণে কোম্পানি সহযোগিতা না করে, তাহলে পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন