০৯:৩৪ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পাচারের সময় স্থানীয় লোকজনের সহায়তায় ১৬ বস্তা রাসায়নিক সার আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত সার পাচারকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনাটি ঘটে গত ০৪ নভেম্বর ২০২৬ (রবিবার) আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জেলা নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে একটি ভ্যানে করে রাসায়নিক সার অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিমুলতলী এলাকায় নিয়ে আসা হচ্ছিল। সারগুলো পাচার করা হচ্ছে—এমন সন্দেহে স্থানীয় লোকজন ভ্যানটি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা সার জব্দ করেন।
আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা যাচাই করেন।
সত্যতা নিশ্চিত হওয়ার পর সার পাচারকারী মো. রশিদকে (পিতা: ফারাজ, সাং: নিমতলা কাঁঠাল, গোমস্তাপুর ইউনিয়ন, থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত সারগুলো তাকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের অবৈধ পাচার ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সিলেটের ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন