১২:০৮ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (জুলাই) ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ গুঁড়িয়ে দেবে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, ওয়াশিংটন দেশটিতে কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে।
১৩ জুলাই, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে 'ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রি' শোকেস চলাকালীন বক্তব্য দেবার সময় ট্রাম্প বলেন, 'আমরা পিক্যাক্স মাউন্টেন গুঁড়িয়ে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।'
তিনি আরও বলেন, 'আমরা (পিক্যাক্স মাউন্টেন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সেখানে কোনো তৎপরতা দেখছি না। তাদের পারমাণবিক বিষয় নিয়ে কর্মকাণ্ড ভালো নয়। যখনই আমরা এ ব্যাপারে শুনি, আমরা উড়িয়ে দিই। তাই তারা এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। কিন্তু আমরা সম্ভবত খুব তাড়াতাড়ি পিক্যাক্সে একটি হামলা চালাব।'
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
পিক্যাক্স মাউন্টেন, যা ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত, একটি অত্যন্ত সুরক্ষিত স্থান। এখানে মাটির গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমারও এগুলো নাগালের বাইরে।
এদিকে, সোমবার সকালে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিনিময়ের পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করছে এবং অর্থের বিনিময়ে হরমুজ প্রণালী খোলা রাখা নিশ্চিত করবে।
তিনি 'হিউ হিউইট শো'-তে আরও বলেন, 'আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব এবং আগামীকালও কঠিন আঘাত হানব। আর এ ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না।'
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন