০১:৪৩ এম
ঝালকাঠিতে একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের টিএনটি সড়কের একটি ভবনের নিচ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের মালামাল নিয়ে গেছে। শুক্রবার দুপুর থেকে রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মলিনা রায় (৪৫)। তিনি ওই বাসার নিচতলার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শহরের টিএনটি সড়কের একটি তিন তলা বাড়ির তিনটি ফ্ল্যাটের লোকজন রথযাত্রা উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে যায়। কেবল নিচতলায় মলিনা রায় বাসায় ছিলেন। সন্ধ্যায় তার মেয়ে পুজা রায় বাড়িতে ফিরে তার মা মলিনা রায়কে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পুজা রায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এসময় দেখা যায় তিন ফ্ল্যাটের সবগুলো দরজা-জানালা ও তালা ভাঙা অবস্থায় ছিল। ঘরের মালামাল তছনছ অবস্থায় পাওয়ায় যায়। তিন ফ্লাট থেকেই স্বর্ণালংকার ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন